Tuesday, February 24, 2015

মিষ্টি দই বানানোর ঝটপট রেসিপি

ঘরের খাবার আর দোকানের খাবারের মধ্যে আকাশ পাতাল তফাত। কিন্তু সবাইতো ঘরে সবকিছু বানাতে পারেন না। বানানো ঝামেলাও।কিন্তু ঘরের দইয়ের মতো সুস্বাদু আর নির্ভেজাল দইই হয় না। আসুন জেনে নিন ঘরে বসে মিষ্টি দই বানানোর ঝটপট সহজ উপায়।
উপকরন:
দুধ – ১ লিটার, চিনি – আপনার রুচি অনুযায়ী, পুরনো দই (টক বা মিষ্টি) – ৩ টেবিল চামচ, পাউডার দুধ – ২/৩ টেবিল চামচ।
দই বানানোর পদ্ধতি:
প্রথমে দুধ ও পাউডার দুধ প্যানে নিয়ে অল্প আঁচে জ্বাল দিতে থাকুন।বলক আসলে চিনি দিয়ে দিন ( চিনি যখন দিবেন তথনই ক্যারামেল দিবেন, যারা ক্যারামেল দিতে ইচ্ছুক, ক্যারামেলের কথা কেন বললাম তা জানার জন্য রেসিপি পুরোটা ভালো করে পড়তে হবে) আপনার ইচ্ছানুযায়ী, মাঝে মাঝে চামচ দিয়ে নাড়তে হবে, নইলে দুধ পাতিলের নিচে জমা হয়ে পুড়ে যেতে পারে। দুধ হাফ লিটার হলে চুলা থেকে নামিয়ে দুধকে ঠাণ্ডা হতে দিন।দু্ধ পুরো ঠাণ্ডা হবার আগে আঙ্গুল দিয়ে পরখ করে দেখুন। কুসুম গরম থাকা অবস্থায়( যে গরম আঙ্গুল সহ্য করতে পারে) ওতে পুরনো দই মিক্স করুন। ভালোভাবে মিশাতে হবে হ্যান্ড বিটার বা কাটা চামচ দিয়ে,মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যেন ফেনা বেশি না উঠে যায়। এবার যে পাত্রে দই বানাবেন তাতে আপনার দইয়ের মিশ্রণটি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মোটা টাওয়াল/কাপড় গরম করে ৮/১০ ঘণ্টা দই ঢেকে রাখুন। ৮/১০ ঘণ্টা পর দই জমে গেলে ফ্রিজে রাখুন,খুব ঠাণ্ডা করে পরিবেশন করুন।

Friday, February 13, 2015

আলু দিয়েই তৈরি করুন দারুণ সুস্বাদু মিষ্টি!

  আলু দিয়ে চিপস, চপ, পরোটা ইত্যাদি কত কিছুই তো রান্না করে প্রতিদিন। কিন্তু মিষ্টি? হ্যাঁ, আজ আতিয়া হোসেন তনী আপনাদের জন্য নিয়ে এসেছেন আলুর মিষ্টি তৈরি করার দারুণ একটি রেসিপি। অসম্ভব সোজা এই রেসিপি দেখে খাবারটি তৈরি করতে পারবেন যে কেউ। আর বাড়ির সবাইকে নিঃসন্দেহে সমকে দিতে পারবেন। চলুন, দেখে নিই দারুণ রেসিপিটি।

উপকরণ

১ কাপ সিদ্ধ আলু চটকে নেয়া
১/২ কাপ ময়দা
২ চা চামচ ঘি,
সামান্য বেকিং পাউডার.
এলাচ গুঁড়ো সামান্য ( ইচ্ছা )

শিরার জন্য
১ কাপ চিনি
১ ১/২ কাপ পানি
সামান্য লেবুর রস

প্রনালি

-১ টি বড় বাটিতে সব কিছু একসাথে ভালো মত মেশান।
-ছোট ছোট বল বানিয়ে হালকা গরম তেলে সময় নিয়ে লাল করে ভাজুন. মিডিয়াম জালে ভাজবেন।
-চিনির সাথে পানি মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে শিরা তৈরি করে ভাগ আলুর বল গুলো শিরাতে দিয়ে দিন।
-১ ঘন্টা রেখে পরিবেশন করুন মজার আলুর মিষ্টি!