মো: বাবুল আক্তার বাবর ( এম এ বাবর) একজন বাংলাদেশি সাংবাদিক ও চিকিৎসক। জন্ম ২৯ জুন ১৯৭৬। তিনি ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন এবং ঢাকায় বসবাস করেণ। শিক্ষা সনদে তার নাম মোঃ বাবুল আক্তার বাবর। শিক্ষাজীবন থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত থাকায়, সংবাদ লেখার ক্ষেত্রে তার নাম লেখা হয় ‘এম এ বাবর’। তাই এম এ বাবর নামেই সর্ব মহলে তিনি পরিচিত।
পিতার দীর্ঘ কর্মস্থল খুলনায় থাকায় এম এ বাবর-এর জন্ম ও শিশু কিশোর বয়স খালিশপুর, খুলনায় কেটেছে। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে অবস্থিত সেনহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোন করেন। ১৮৮৭ সালে স্থাপিত স্কুলটি পরবর্তীতে সরকারি হয়। পরবর্তীতে ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় (খালিশপুর) নবম শ্রেণীতে ভর্তি হন। এখানে একবছর পড়াশোনা করে পরিবারের সঙ্গে তিনি গ্রামে চলে আসেন। পরবর্তীতে তিনি ঝালকাঠি ও বরিশাল এবং ঢাকার কবি নজরুল কলেজে পড়াশোনা করেন। মাস্টার্স শেষ করে পরবর্তীতে তিনি চারবছর মেয়াদী ডিপ্লোম ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্স সম্পন্ন করেন। চিকিৎসা নিয়ে লেখালেখির কারণে সাংবাদিতার পাশাপাশি হোমিপ্যাথিক চিকিৎসক হিসাবেও তার সুনাম রয়েছে।
কর্মজীবনে তিনি ফুল টাইম সাংবাদিক। কাজ করেছেন, ইংরেজি সাপ্তাহিক সিটিজেন, দৈনিক লালসবুজ, দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকণ্ঠ-এর প্রতিষ্ঠা লগ্ন থেকে সাড়ে পাঁচ বছর। তিনি দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ‘মাগুরা গ্রুপের’ প্রতিষ্ঠান দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক দিনপরিবর্তন পত্রিকার প্রতিষ্ঠা লগ্ন ২০১৭ থেকে কর্মরত। এখানে তিনি জ্যেষ্ঠ প্রতিবেদক ও প্রধান প্রতিবেদক হিসাবে দীর্ঘ বছর কাজ করেন। ২০২৪ সালের ১ জানুয়ারি তিনি দৈনিক দিপরিবর্তনের সম্পাদক পদে দায়িত্ব পান, একই সঙ্গে তিনি দৈনিক বাংলাদেশের খবর পত্রিকারও যুগ্ন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।