------------------------------------------------------------------------------------
আবারও মাঠে দর্শক লাঞ্ছিত টিটু!
স্পোর্টস রিপোর্টার: ফুটবল
মৌসুম এলেই সমস্যাটা প্রকট হয়ে দাঁড়ায়। যেন এই সমস্যা থেকে কিছুতেই মুক্তি
নেই। ম্যাচ এলেই দর্শক-সমর্থকদের মাঠে প্রবেশ চাই। ম্যাচ শেষ হতে না হতেই
তাদের এই অনুপ্রবেশ! কাল মৌসুমের বিগ ম্যাচে যেন আগের সব রেকর্ডকে ছাড়িয়ে
গেল। ম্যাচ শেষ হতেই দু’দলের হাজারো সমর্থক মাঠে গিয়ে হাজির। একপক্ষ উল্লাস
করছে, অন্যপক্ষ সাদা-কালো শিবিরে গিয়ে অশ্রাব্য গালি-গালাজ। দেখার কেউ
নেই।
বিশেষ করে মোহামেডান কোচ সাইফুল বারী টিটুর দিকে সবার অঙ্গুলি হেলন। সব দোষ যেন তার! সাংবাদিকরা কথা বলার আগেই তার উদ্দেশে কটু কথা ছুড়ে দেওয়া হল। একেকজন একেকভাবে নাজেহাল করার চেষ্টা করছে। এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল দর্শক কোচ টিটুর মাথায় আঘাত করে বসে। এতে মাথার পেছনের অংশ ফুলে যায় তার। রাতে এই কোচ বললেন, ‘কোচিং করাতে এসে যদি লাঞ্ছিত হতে হয়, তাহলে কোচিং করিয়ে লাভ কী। পরিবারের সঙ্গে কথা বলে অন্যরকম সিদ্ধান্ত নিতে পারি। এছাড়া মাঠে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন কোথায় ছিল।’
মাঠে তখন প্রচুর পুলিশ সদস্য থাকলেও তারা ছিল নির্বিকার। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করেছে। তাদের চোখের সামনে দর্শকরা মাঠে প্রবেশ করেছে, তারা কিছুই করার প্রয়োজনবোধ করেনি।
মাঠের এহেন অরক্ষিত অবস্থা দেখে এক ফুটবলার তো বলেই উঠলেন, ‘এভাবে হলে ম্যাচ খেলব কী করে। কোচ আক্রান্ত হলেন। মাঠে কোনো নিরাপত্তা নেই। পুলিশ মাঠে থেকেও কিছুই করতে পারেনি।’

No comments:
Post a Comment