Friday, August 17, 2012


দুই যুগ পরে রাজাধনীতে ভয়াবহ সামাজিক দুর্যোগের আশংকা


এম এ বাবর:

বিশ্বব্যাপী আধুনিক নগরায়নে ২০০৮ সাল থেকে বড় ধরনের পরিবর্তন ঘটলেও ঢাকায় প্রতিনিয়ত নাগরিক সুবিধা কমছে। ধীরে-ধীরে এ মহানগরীটি ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 

ইউএনডিপি'র (ইউনাইটেড নেশন ডেভালপমেন্ট প্রোগ্রাম) গবেষণায় জানা যায়, গত চার দশকে বাংলাদেশের উন্নয়নের যাত্রায় গ্রামীণ দারিদ্রের দিকেই নজর দিয়েছে সরকার। তবে উন্নয়ন মূলক কার্যক্রম সমূহ প্রয়োজনের তুলনায় যতেষ্ট না হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ শহরমুখী হচ্ছে। আর বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশী মানুষ শহরে বসবাস করছে। এর মধ্যে ঢাকা শহরেই বসবাস করছে ১ কোটি ৩০ লাখ।

ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন প্রিসনার জানান, ‘দুঃখজনক হলেও সত্যি যে ঢাকায় বসবাসকারীদের এক তৃতীয়াংশেরও বেশী লোক ব¯ি—বাসী। এরা ¯^াভাবিকভাবেই ¯^াস্থ্য, নিরাপদ পানি ও সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।’

এছাড়া শহরটির বেশীরভাগ উন্নয়নই অপরিকল্পিত ভাবে করা হয়েছে। যার ফলে রাজধানী ঢাকা ব্যপক দূর্যোগ ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু এ থেকে পরিত্রানের সরকারী-বেসরকারী উদ্যোগ সামান্য।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী ঢাকার বর্তমান জনসংখ্যা ১ কোটি ২৮ লাখ। এ শহরটির প্রতি বর্গকিলোমিটারে ২৭ হাজার ৭০০ মানুষ বাস করছে। আর প্রতি বছর এ মহানগরটিতে লোকসংখ্যা বাড়ছে চার শতাংশের বেশি।
এদিকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশি¶ণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) জরিপে জানানো হয়, ঢাকার বর্তমান জনসংখ্যা ১ কোটি ৩০ লাখ। প্রতি বর্গকিলোমিটার জায়গায় বাস করছে ২৮ হাজার লোক। প্রতিদিন কাজের সন্ধানে গ্রাম থেকে রাজধানীতে প্রবেশ করছে ৩ হাজার ৬০০ মানুষ।

এছাড়া দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ। আর ঢাকা শহরে এই বৃদ্ধির হার ৬ শতাংশ। বিগত ২৫ বছরে ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চারগুণ। ২০১৫ সালে ঢাকার সম্ভাব্য জনসংখ্যা হবে ১ কোটি ৭৯ লাখ।

নগর গবেষক অধ্যাপক নজর“ল ইসলাম বলেন, ‘ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে, উন্নত মানের নাগরিক সুবিধা জেলা ও বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দিতে না পারলে, আগামী ২০ বছরের মধ্যে ঢাকা পরিত্যক্ত নগরীতে পরিণত হবে।’

রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টারের (রিক)-এর ঢাকা আরবান গর্ভানেন্স কর্মসূচির প্রধান এসএমএ মুয়িদ বলেন, ‘সুস্থ-সুন্দর জীবন ও পরিকল্পিত নগরায়ন গড়তে ঢাকার বিকেন্দ্রী করণ জর“রি।’

নগর গবেষক স্থপতি খাদেম আলী বলেন, ঢাকায় যে হারে মানুষ বাড়ছে, সে হারে আবাসন ও নাগরিক সুবিধা বাড়ছে না। পঁচিশ বছর পরের ঢাকাকে সামনে রেখে এখনি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নইলে ২৫ বছর পরে রাজাধনীতে ভয়াবহ সামাজিক দুর্যোগ দেখা দিবে।

No comments: