Thursday, December 5, 2013

৭ দিনে ওজন কমিয়ে ফেলুন

খুব তাড়াতাড়ি োজন কমাতে চান? মাত্র সাত থেকে ১৫ দিনের মধ্যে তিন থেকে পাঁচ কেজি ওজন কমানো সত্যিই সম্ভব। নিয়ন্ত্রিত খাওয়াদাওয়া আর হালকা ব্যায়ামে দ্রুত ওজন ঝরানো যায়। তবে এই পদ্ধতির মধ্য দিয়ে দীর্ঘদিন গেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাই শুধু খুব প্রয়োজন পড়লেই চটজলদি ওজন কমানোর পদক্ষেপ নিতে পারেন।
সাত দিনে ওজন কমাতে কি করতে হবে?
1) খাওয়ার সময় বেছে খাবার খেতে হবে। যে খাবারে চর্বি বেশি, সেই খাবার একদমই এড়িয়ে চলতে হবে।
2) কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে এমন খাবার কম খেতে হবে।
3) শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণের জন্য উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে।


4) সঙ্গে খেতে হবে আঁশযুক্ত খাবার।
5) অবশ্যই ছাড়তে হবে কোমলপানীয়।
6) খাবার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে স্বল্প পরিসরে ব্যায়ামও করতে হবে।

এবার দেখে নিন খাবারের তালিকা:
- সকাল ৮টা: শুধু সবজি স্যুপ (ক্লিয়ার)।
- সকাল ১০টা: টক দইয়ের লাচ্ছি।
- দুপুর ১২টা: টকজাতীয় ফলের রস।
- বেলা ২টা : মুরগির স্যুপ (ক্লিয়ার)।
- বিকেল ৪টা: সয়া প্রোটিন অথবা সয়া মিল্ক।
- সন্ধ্যা ৬টা: ফলের রস।
- রাত ৮টা: মুরগির স্যুপ।
- তবে যাঁরা রাত জাগবেন, তাঁরা রাত ১০টার দিকে চাইলে একবার সয়া মিল্ক খেতে পারেন।

তবে এই খাদ্যাভ্যাস ব্যক্তির বয়স, ওজন, উচ্চতা ও ব্যক্তি কী ধরনের শারীরিক পরিশ্রম করছেন তার ওপর অনেকটাই নির্ভর করবে।

কতটুকু ব্যায়াম করবেন:
- রতিদিন নিয়ম করে আধা ঘণ্টা দ্রুত হাঁটতে হবে কিংবা দৌড়াতে হবে।
- করতে পারেন ১০ মিনিট সাইক্লিং।
- দড়ি লাফের জন্য বরাদ্দ করতে পারেন ১০ মিনিট।
- ওঠাবসাও এক ধরনের ভালো ব্যায়াম, এটিও করবেন ১০ মিনিট।
- আর যদি সুযোগ থাকে, নিয়মিত সাঁতার কাটুন। দ্রুত ওজন কমবে।

যারা ওজন নিয়ে খুবই চিন্তিত চেষ্টা করে দেখুন না মাত্র সাতটি দিন।

No comments: