Friday, December 6, 2013

নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন

আইপোর্ট নিউজ:'হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম' দীর্ঘ দিন থেকে এ কথা মেনে আসছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সব বয়সের মানুষের জন্য এ ব্যায়ামটি উপযোগী। জন্মের এক বছরের মাঝেই শিখে নেয়া এ ব্যায়ামটি ঘরে বাইরে যে কোন জায়গায় করা যায়। ব্যক্তির শারীরিক ক্ষমতা অনুযায়ী এর তীব্রতা কমানো বাড়ানো যায়। বাড়তি কোন ব্যায়ের প্রয়োজন  ব্যায়ামের উদ্দেশ্যে নিয়মিত হাঁটার উপকারিতা অনেক।
হৃদযন্ত্রের সুরক্ষা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ:
নিয়মিত হাঁটলে হৃদযন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হাঁটার ফলে রক্তে ‘খল কোলেস্টেরল’ নামে পরিচিত লো-ডেনসিটি লাইপোপ্রোটিন কমে যায়। ‘খল কোলেস্টেরল’ পরিমাণে বেড়ে গেলে তা ধমনীর গায়ে জমা হয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস:
যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামের এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা আর দৈহিক ওজন ৭% কমানোর মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৫৮% কমানো সম্ভব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, দৈনিক এক ঘন্টা করে সপ্তাহে ৫ দিন হাঁটার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি ৫০% হ্রাস পায়।

হাড়ের ক্ষয় ও ভাঙন রোধ:
হাঁটার ফলে হাড় ক্ষয়ের প্রবণতা হ্রাস পায়। আর্থ্রাইটিসসহ হাড়ের নানা রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। বয়সকালে কোমরের হাড় ভাঙার ঝুঁকিও কম থাকে।

মানসিক স্বাস্থ্যের উন্নয়ন:
হাঁটলে মনে ভাল লাগার অনুভূতি জাগে। মানসিক চাপ কম বোধ হয়। শরীরে এন্ডোরফিন নামের রাসায়নিকের ক্রিয়া বেড়ে যায় বলে আরামদায়ক ঘুম হয়। গবেষকরা বলেছেন, প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে তিন থেকে পাঁচ মিনিট হাঁটার ফলে বিষন্নতার উপসর্গ ৪৭ শতাংশ হ্রাস প্রায়। অপর এক গবেষণায় দেখা গেছে, যেসব মহিলা সপ্তাহে অন্তত দেড় ঘন্টা হাঁটেন, তাদের বোধশক্তি তুলনামূলক বৃদ্ধি পায়।

ক্যান্সারের ঝুঁকি হ্রাস:
মহিলাদের উপর গবেষণা করে দেখা গেছে, যারা ব্যায়ামের উদ্দেশ্যে সপ্তাহে অন্তত দেড় থেকে আড়াই ঘন্টা হাঁটেন, তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। ব্রিটিশ জার্নাল অব ক্যান্সার স্টাডিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটার ফলে খাদ্যনালীর নিম্নাংশের ক্যান্সারের ঝুঁকি ২৫ শতাংশ হ্রাস পায়।

স্বাস্থ্যকর সুষম খাবার এবং নিয়মিত হাঁটা, দীর্ঘমেয়াদী ওজন নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চাবিকাঠি। হাঁটলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সেও সবলতা বজায় রাখার জন্য নিয়মিত হাঁটা প্রয়োজন।

- See more at: http://news.iportbd.com/health/2013-04-01-13-16-44-1-4390#sthash.dZi8HlVH.dpuf

নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন

Monday, 1 April 2013, 1:16 pm  11  2  0  0  0Printআইপোর্ট নিউজ:
'হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম' দীর্ঘ দিন থেকে এ কথা মেনে আসছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সব বয়সের মানুষের জন্য এ ব্যায়ামটি উপযোগী। জন্মের এক বছরের মাঝেই শিখে নেয়া এ ব্যায়ামটি ঘরে বাইরে যে কোন জায়গায় করা যায়। ব্যক্তির শারীরিক ক্ষমতা অনুযায়ী এর তীব্রতা কমানো বাড়ানো যায়। বাড়তি কোন ব্যায়ের প্রয়োজন পড়ে না।

ব্যায়ামের উদ্দেশ্যে নিয়মিত হাঁটার উপকারিতা অনেক।

No comments: