গবেষণার ফলে দেখা গেছে, অবসর গ্রহণের ফলে কিছুদিনের মধ্যে এবং দীর্ঘমেয়াদে ‘স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে’।
সুতরাং, গবেষণার এ ফলের ভিত্তিতে আইইএ’র পরামর্শ হচ্ছে, স্বাস্থ্যের কারণে তো বটেই সেইসঙ্গে অর্থনৈতিক কারণেও মানুষের দীর্ঘদিন কাজ করে যাওয়া উচিত।
গবেষণায় অবসরে যাওয়া মানুষদের সঙ্গে তুলনা করা হয়েছে অবসর গ্রহণের পরেও কাজ করে যাওয়া মানুষদের।এ তুলনা থেকেই কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে পাওয়া গেছে নতুন ওই তথ্য।
বলা হয়েছে, একজন মানুষ অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যহানি না ঘটলেও দিন যতই যেতে থাকে ততই তার স্বাস্থ্যহানি ঘটতে থাকে।
এ সময় বিশেষত, বিষন্নতায় ভোগার আশঙ্কা ৪০ শতাংশ বাড়ে এবং শারিরীক অন্যান্য সমস্যায় ভোগার ঝুঁকি বাড়ে ৬০ শতাংশ।নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এ ঝুঁকি সমান।
আইইএ’র পরিচালক ফিলিপ বুথ বলেন, “দীর্ঘদিন কাজ করলে তা কেবল মানুষের অর্থের প্রয়োজনই মেটায় না বরং তা স্বাস্থ্যসম্মত জীবনযাপনেও সহায়ক হয়।”
ফলে আরো দীর্ঘদিনের জন্য লোকজনদের কাজ করার সুযোগ তৈরি করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন ফিলিপ।আর সরকারও ইতোমধ্যেই অবসরে যাওয়ার বয়স বাড়ানোর পরিকল্পনা করেছে।
No comments:
Post a Comment