- See more at: http://www.priyo.com/2013/11/29/43028.html#sthash.kMTq2MH5.dpuf
এক জোড়া টকটকে লাল রঙা কিংবা
গোলাপি রঙে রাঙানো ঠোঁট যেন পুরো সাজের পরিপূর্নতা এনে দেয়। সেই সঙ্গে
বাড়িয়ে দেয় নারীর আবেদন ও আকর্ষন। নারীর চেহারায় পুরুষ সবার প্রথমে দেখে
থাকে এই ঠোঁট আর রঙিন ঠোট জোড়া থেকে পুরুষের চোখ স্বভাবতই সরানো মুশকিল। কী
জাদু আছে এই ঠোঁটের রঙে? কেন নানান রঙে রাঙানো ঠোটের প্রতি চিরন্তন
পুরুষের এই চিরন্তন আকর্ষন?
রঙ এর আছে নানান ভাষা। এক একটি রঙ মানুষের উপর এক এক রকম প্রভাব ফেলে। এমনকি প্রতিদিন নারীরা যে লিপস্টিক লাগিয়ে থাকেন তারও আছে কিছু বিশেষ অর্থ। অনেকেরই হয়তো এই ব্যাপারটি জানা নেই। কিন্তু ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক প্রকাশ করে ভিন্ন ভিন্ন ভাষা ও সেটার আছে আকর্ষন করার ক্ষমতা। লিপস্টিকের রঙ দিয়েই আপনি প্রকাশ করতে পারবেন আপনার ব্যক্তিত্ব ও মনের ভাব। আসুন জেনে নেয়া যাক ভিন্ন ভিন্ন লিপস্টিকের ভিন্ন ভিন্ন ভাষা।
লাল হলো আবেদনময় একটি রঙ। লাল রঙের লিপস্টিক সাধারনত ঠোঁট জোড়াকে
আবেদনময় দেখানো ও বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্যই ব্যবহৃত হয়ে থাকে।
বিশেষ করে তা যদি হয় গ্লসি লাল লিপস্টিক তাহলে সেটা নিঃসন্দেহে যৌন আবেদন
প্রকাশ করে। ম্যাট লাল লিপস্টিক চেহারায় একটি নাটকীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে।
চেহারায় কিছুটা আবেদন ও কিছুটা রহস্যের সংমিশ্রন তৈরী করে ম্যাট লাল
লিপস্টিক। লাল লিপস্টিক হলো ড্রামা,যৌন আবেদন,প্যাশন,উত্তেজনা ও আনন্দের
প্রতীক। বিজ্ঞানীরা বলেন, তীব্র যৌন উত্তেজনার সময়ে নারীর ঠোঁট রক্তিম হয়ে
ওঠে। লাল লিপস্টিক সেই রক্তিমতার প্রতীক।
বার্গেন্ডি কিংবা পার্পল লিপস্টিক ম্যাজিক, ক্ষমতা, মর্যাদা, আভিজাত্য ও
গভীরতা প্রকাশ করে। আপনার গায়ের রঙ যদি শ্যামলা হয় তাহলে পার্পল ও
বার্গেন্ডি লিপস্টিক আপনার নারীত্বকে বেশ মর্যাদার সাথে প্রকাশ করবে। যাদের
গায়ের রঙ ফর্সা তাঁরা এই রঙ দুটার হালকা শেড গুলো ব্যবহার করে প্রকাশ করুন
নিজের মর্যাদা,নারীত্ব ও আভিজাত্য।
রঙ এর আছে নানান ভাষা। এক একটি রঙ মানুষের উপর এক এক রকম প্রভাব ফেলে। এমনকি প্রতিদিন নারীরা যে লিপস্টিক লাগিয়ে থাকেন তারও আছে কিছু বিশেষ অর্থ। অনেকেরই হয়তো এই ব্যাপারটি জানা নেই। কিন্তু ভিন্ন ভিন্ন রঙের লিপস্টিক প্রকাশ করে ভিন্ন ভিন্ন ভাষা ও সেটার আছে আকর্ষন করার ক্ষমতা। লিপস্টিকের রঙ দিয়েই আপনি প্রকাশ করতে পারবেন আপনার ব্যক্তিত্ব ও মনের ভাব। আসুন জেনে নেয়া যাক ভিন্ন ভিন্ন লিপস্টিকের ভিন্ন ভিন্ন ভাষা।
No comments:
Post a Comment