স্বাস্থ্যকর খাবার বেশি খাওয়া : স্বাস্থ্যকর খাবার, যেমন- বাদাম, জলপাই তেলে রান্না খাবার, রুটি, নাশপাতি-জাতীয় খাবার বেশি খেলে ওজন কমানো ইচ্ছার বাস্তব রূপটা দেখা কঠিন। এগুলো খাওয়া ভালো, কিন্তু কতটা খাওয়া হচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। গমের আটার রুটি খাওয়া ভালো, কিন্তু মনে রাখতে হবে, এই রুটিতে ক্যালরির পরিমাণ অনেক বেশি। ১০০ গ্রাম রুটিতে ক্যালরির পরিমাণ ২৪৭।
সকালের নাশতা না খাওয়া : অনেকেই শরীরের ওজন কমানোর জন্য সকালের নাশতা না খাওয়াকে আদর্শ মনে করে। কিন্তু এটা আসলে ঠিক নয়। সকালের নাশতা না খেলে শরীর-যন্ত্রাংশ মনে করে, তাদের ক্ষুধার্ত থাকতে হবে। সে কারণে বেশি করে চর্বি ধরে রাখে। মনে রাখতে হবে, যারা নিয়মিত সকালের নাশতা খায়, তারা কিন্তু অনেক বেশি ওজন হারায়। সুতরাং ওজন কমানোর জন্য সকালের নাশতা বাদ নয়, বরং নিয়মিত খেতে হবে। তবে পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।
পরিমাণমতো ঘুমানো : অনেকে মনে করে, বেশি ঘুমালে স্বাস্থ্য বেড়ে যায়। ওজন কমানোর জন্য ঘুমানো প্রয়োজন, তবে পরিমাণমতো। প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। ঘুমের ব্যাপারে অনীহা দেখালে শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণের সামর্থ্যে ঘাটতি দেখা দেয়।
No comments:
Post a Comment