Thursday, August 23, 2012

ঢাকা ফাঁকা: ফিরছে মানুষ



এম এ বাবর :
একটানা সাত দিনের ছুটির ফাঁদে পাল্টে যায় রাজধানীর দৃশ্যপট। এতে ঢাকা পরিনত হয়েছিল এক প্রানহীন নগরীতে। 




ঢাকা মহানগরীতে নিয়মিত মানুষের কোলাহল, যানবাহনের বাজে শব্দ আর রাস্তার যানজট ছাড়া ঢাকার প্রাণ খুঁজেপাওয়া যায় না। নগর গবেষক অধ্যাপক নজরুল ইসলামের মতে, নানা ধরনের নাগরিক অসুবিধার মধ্যেও বিপুল পরিমান মানুষ এ নগরটিতে বসবাস করছেই। আর ‘এটাই ঢাকার প্রাণ, এটাই ঢাকা বৈচিত্র।’ পুরোপুরি শান্ত, কোলাহলমুক্ত নগরী হিসাবে ঢাকাকে ভাবাই যায় না।

গত ১৫আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত একটানা সাতদিনের ছুটিতে চিরচেনা এ রাজধানীর দৃশ্যপট পুরোটাই পাল্টে যায়। রাস্তার দুই পার্শ্বে সাড়ি-সাড়ি বহুতল ভবনগুলো নিরবে দাঁড়িয়ে আছে। এসব ভবনে নেই মানুষের কেলাহল আর নেই কোন ব্যস্তাতা। নগরীর রাস্তাঘাট ছিল ফাঁকা।




ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফিরছে গ্রাম থেকে শহরে। ফিরছে প্রিয়জন ছেড়ে। নীরব-নিভৃতের গ্রামবাংলা ছেড়ে ফিরছে জনকোলাহলপূর্ণ ঢাকায়। 
 
তবে মঙ্গলবার টানা সাত দিনের ছুটি শেষ হলেও রাজধানীমুখী মানুষের ঢল তেমন বাড়েনি। কর্মসংস্থানের তাগিদে বুধবার থেকে কিছু কিছু মানুষ ঢাকায় আসা শুরু করেছে। কিন্তু এতে নগরীর প্রকৃত প্রাণ ফিরে পায়নি। চাকরিজীবিদের মধ্যে অনেকেই ২২ ও ২৩ আগস্ট নৈমেত্তিক ছুটি নিয়েছেন। যার ফলে তারা একত্রে ২৪ ও ২৫ আগস্ট সাপ্তাহীক ছুটি ভোগ করে একত্রে ২৬ আগস্ট ঢাকায় এসে অফিস করবেন। 
এদিকে রাজধানীতে বসবাসরত মোট মানুষের শতকার ৪০ ভাগ বিভিন্ন ধরনের ব্যবসায় (ফুটপাতেসহ) জড়িত। রাস্তায় যানজট ও পরিবহন সমস্যা এড়াতে এসব মুনষের বেশির ভাগই রোববারের পর থেকে আসতে শুরু করেবেন। আর রাজধানী ঢাকা আবার চির পুরাতন চেহারায় ফিরে যাবে  আগামী রোববার থেকে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরেজমিন দেখা গেছে, রাজধানীর রাস্তাগুলোতে খুব কমসংখ্যক যানবাহন চলাচল করেছে। মানুষজনের আনাগোনা ছিল খুবই কম। খদ্যোসামগ্রী ও ওষুধের দোকানসহ  বেশিরভাগ দোকান বন্ধ। কাঁচা বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতা অতি নগণ্য। রাস্তায় কিছু বাস চলাচল করলেও বসের হেলপার কন্ডাক্টররা গলা ফাটিয়ে ডেকেও আসন পূর্ণ করতে পারছে না। যানজট, গাড়ির বিষাক্ত  ধোঁয়া আর ধুলাবালির চিরচেনা ঢাকার বাইরে অন্যরকম ঢাকা উপভোগ করতে অনেকে ছুটির মধ্যে গোটা রাজধানী ঘুরে বেড়িয়েছেন।

এ যেন এক অন্যরকম ঢাকা। যানজট আর জনজটের চিরচেনা রাজধানী ঢাকা এখন পুরোপুরি শান্ত, কোলাহলমুক্ত এক নগরী। কর্মব্যস্ত মানুষের ভিড় নেই ফুটপাত থেকে শুরু করে অফিস-আদালত পর্যন্ত। ঈদের ছুটিতে এমন নিরুত্তাপ ঢাকায় যারা আছেন তারা খুবই খুশি। এ যেন তাদের প্রত্যাশিত নগরী। যেখানে থাকবে না দুঃসহ যানজট, অসহনীয় পরিবেশদূষণ, যানবাহন সঙ্কটে ঝক্কিঝামেলা ইত্যাদি। বুকভরে নির্মল শ্বাস নেয়ার এ সুযোগ থাকছে আগামী শনিবার পর্যন্ত।

No comments: