Sunday, March 8, 2015

কান ব্যথা? ওষুধ রয়েছে রান্নাঘরেই

dw2

প্রায়শই ছোট-বড় অনেকের কান ব্যথা হওয়ার কথা শোনা যায়? সমস্যা নেই, আপনার রান্নাঘরেই রয়েছে এর সমাধান। অ্যান্টিবায়োটিক ছাড়াই এই ব্যথা সারতে পারে পেঁয়াজের গরম ভাঁপ দিয়ে।

পেঁয়াজে রয়েছে সংক্রমণ দমনকারী এক ধরনের পদার্থ, যা কানের ব্যথা বা সংক্রমণে বেশ উপকারী।
প্রথমে একটি বা দু’টি পেঁয়াজ ছোটছোট করে কেটে নিন, তারপর গরম করুন এবং গরম পেঁয়াজের টুকরোগুলো একটি পরিষ্কার কাপড়ে ঢেলে পুটলি করে নিন। লক্ষ্য রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত গরম না হয়৷ পুটলিটাকে যেখানে ব্যথা বা ফোলা সেখানে আধঘণ্টা ধরে রাখুন।
আরো একটি উপায় হচ্ছে, কানে ব্যাথা হলে গরম অলিভ অয়েলে একটি ছোট নরম কাপড় ভিজিয়ে সেটা কানের ঠিক পেছনে কয়েক মিনিট চাপ দিয়ে রাখুন। দেখবেন এতে অনেক আরাম বোধ করছেন এবং ব্যথাও কমে গেছে।
এছাড়া কানব্যথা সারাতে পেপারমিন্ট বা মেন্থল যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। তবে কানব্যথার সঙ্গে যদি জ্বরও থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাছাড়া ‘ভেষজ ওষুধে যারা বিশ্বাসী নন, তাদের চিকিৎসকের পরমর্শ না নিয়ে তা ব্যবহার করাও বুদ্ধিমানের কাজ নয়’– এ কথা বলেন জার্মানির নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. বনডর্ফ।

কানব্যথা এড়িয়ে চলতে কী করবেন?

বিশেষজ্ঞের পরামর্শ- গাড়ি, বাস বা ট্রেনে যাতায়াতের সময় অবশ্যই মাথা এবং কান ঢেকে রাখবেন, বন্ধ করে দেবেন জানালা। কারণ সাধারণত দুই দিকের জানালা খোলা থাকলে ঠাণ্ডা বাতাস এবং ধুলোবালি কানে লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা থেকেই কান ব্যথা বা কানে সংক্রমণ হয় বলে মনে করেন চিকিৎসকরা।

কী কী কারণে কান ব্যথা হয়?

বাইরের কোনো সংক্রমণ থেকে কানের ভেতরে ব্যাকটেরিয়া বা ভাইরাস জন্মালে কানে ব্যথা হতে পারে৷ যেমন সাতাঁর কাটা, ঠান্ডা লাগা, কানের পর্দায় আঘাত লাগা বা কোনো ধরনের অ্যালার্জি, কানে ময়লা বা খৈল জমা, এমনকি দাঁত বা চোয়ালের সমস্যা থেকেও কানে ব্যথা হতে পারে৷ তবে কার কী কারণে কান ব্যথা হচ্ছে, তা ডাক্তারের কাছ থেকেই জেনে নেয়া উচিত।
এছাড়াও চিকিৎসকরা পরামর্শ দেন, সাঁতার কাটার সময় অবশ্যই বাথক্যাপ পরে নেবেন। কারণ স্নান করা বা সাঁতার কাটার সময় কানে পানি ঢুকে গেলেও কানে সংক্রমণ হতে পারে। তাই সাঁতার বা গোসলের পর ভালো করে কান মুছে ‘হেয়ায়ড্রায়ার’ দিয়ে চুল শুকিয়ে নেয়াও ভালো। চিকিৎসকরা জানান, সাধারণত কানে পানি ঢুকে ‘ইনফেশন’ হয় গ্রীষ্মকালে।
আর নিজে নিজে কান পরিষ্কার করতে গেলেও অনেকসময় হিতে বিপরীত হওয়ার আশংকা থাকে। তাই চিকিৎসকদের বিশেষ পরামর্শ- দিনে দুই থেকে তিন লিটার পানি পান করুন। কারণ এতে কানের ত্বক বা পর্দার ভেতরে লুকিয়ে থাকা জীবাণুগুলো বেরিয়ে পরিষ্কার হয়ে যায়।

No comments: