বোরহানি কিভাবে বানানো যায় ? বোরহানি বানাতে কি কি লাগে ?

উপকরণ: টকদই, পুদিনা ও ধনেপাতা, কাঁচামরিচ, লবঙ্গ, চিনি, লবণ পরিমাণমতো।
প্রণালি: সবকিছু মিশিয়ে এক ঘণ্টার মতো রাখতে হবে। রাখার পর পরিমাণমতো উপকরণ দিয়ে ব্লেন্ড করে তৈরি করতে হবে বোরহানি।

বোরহানি বানানোর অনেক পদ্ধতি রয়েছে | আমি ২টি পদ্ধতি দিচ্ছি আপনার পছন্দ মত বানিয়ে নিতে পারেন |
পদ্ধতি-১ :- উপরকরণ: টক দই এক কেজি, পানি এক লিটার, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ। পুদিনা পাতা বাটা এক চা চামচ, সাদা গোল মরিচ গুঁড়া, সরিষা গুঁড়া এক চা চামচ, জিরা ভাজা গুঁড়া এক চা চামচ, ধনেপাতা বাটা এক চা চামচ, লবণ এক চা চামচ, প্রয়োজনে বেশি, কালো লবণ এক চা চামচ, প্রয়োজনে বেশি, চিনি স্বাদমতো।
প্রণালী: দই, পানি ও ওপরের সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে বোরহানি পরিবেশন করতে হবে।
...........
পদ্ধতি ২ :-শাহি বোরহানি
উপকরণ: টকদই ৩ কেজি, মিষ্টিদই ১ কেজি, মালাই দেড় কাপ, আমন্ড বাদাম (কাঠবাদাম) ৪ টেবিল-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, বিট লবণ ১ টেবিল-চামচ, পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ, কাঁচামরিচ বাটা ২ চা-চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, জিরা (টালা গুঁড়া) দেড় চামচ, ধনে (টালা গুঁড়া) দেড় চামচ, টকদই (টক বুঝে) আন্দাজমতো, পানি (দইয়ের ঘনত্ব বুঝে) আন্দাজমতো, বোরহানি বেশি পাতলা হবে না, তেঁতুলের মাড় (বোরহানির টক বুঝে) আন্দাজমতো।
প্রণালি: দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
..................

বাসায় বোরহানি বানানো খুবই সহজ l
বোরহানি বানাতে যা যা প্রয়োজন :
১. টক দই- ১ লিটার
২. ধনেপাতা বাটা - ২ চা চামচ
৩. পুদিনা পাতা বাটা- ২ চা চামচ
৪. কাঁচা মরিচ বাটা - ১ চা চামচ
৫. বিট লবন/ সাদা লবন - পরিমান মত
৬. চিনি- ১ চা চামচ
৭. সাদা সরিষা, কালো সরিষা বাটা- ১ চা চামচ
৮. ধনে গুরা- আধা চা চামচ
৯. গোল মরিচ বাটা - আধা চা চামচ
উপকরণ গুলো একটা পাত্রে নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন, প্রয়োজনে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন l অতপর ফ্রিজে রেখে অথবা বরফ মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন l
.............
বোরহানি তৈরির উপাদনসমূহ:
১. দই ১ কেজি ২. সরিষা গুঁড়া ১ টেবিল চামচ
৩. পানি ০.৫ কাপ ৪. পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
৫. জিরা গুঁড়া ১ চা চামচ ৬. কাঁচা মরিচ বাটা ২ চা চামচ
৭. ধনে গুঁড়া ১ চা চামচ ৮. চিনি ১.৫ টেবিল চামচ
৯. আদা গুঁড়া ০.৫ চা চামচ ১০. লবণ ২.৫ চা চামচ
১১. শুকনা মরিচ গুঁড়া ০.৫ চা চামচ ১২. বীট লবণ ২ চা চামচ
১৩. সাদা গোল মরিচ গুঁড়া ০.৫ চা চামচ
যেভাবে করবে:
১. পুদিনা পাতা ডাটাসহ মিহি করে বেটে নাও। গুঁড়া মসলার পরিবর্তে বাটা মসলা দেওয়া যাবে।
২. সরিশার সাথে পানি মিশিয়ে দই এর সাথে মিশাও। পাতলা কাপড় দিয়ে দই ছেনে নাও অথবা ব্লেন্ডারে মসৃণ করে ফেট। বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মিশাও।
৩. দই এর সাথে অন্যান্য সব উপকরণ মিশাও। চিনি ও লবণের পরিমাণ নিজের রুচিমতো বাড়ানো কমানো যাবে। পরিবেশনের আগে পর্যন্ত রেফ্রিজারেটরে রাখ।


No comments:
Post a Comment