Wednesday, August 26, 2015

আমড়ার আচার অন্যতম

achar
বিভিন্ন রকমের আচারের মধ্যে আমড়ার আচার অন্যতম। আমড়া দিয়ে তৈরি টক-মিষ্টি-ঝাল আচার খেতে খুবই সুস্বাদু ও মজাদার।

উপকরণ

- আমড়া ২ কেজি
- সরিষার তেল আধা লিটার
- আদা-রসুন বাটা ৬ টেবিল চামচ
- লবণ পরিমাণ মতো
- চিনি স্বাদ অনুযায়ী
- কাটা শুকনামরিচ ৪ থেকে ৫টি
- আদাকুচি ২ টেবিল চামচ
- পাঁচফোড়ন ২ চা-চামচ
- মরিচ গুঁড়ো ২ চা-চামচ

যেভাবে করবেন

আমড়া ধুয়ে খোসা ছিলে ফালি করে কাটুন। এবার চিনি বাদে তেল, আদা-রসুন, মসলা মেখে আমড়া ১ দিন রোদে শুকিয়ে নিতে হবে। চুলায় পাত্রে তেল দিয়ে পাঁচফোড়ন ভাজতে হবে। তারপর বাকি সব মশলা সামান্য পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিন। পানি ফুটে উঠলে মাখানো আমড়া দিয়ে কষাতে থাকুন।

ভালোমতো কষিয়ে চিনি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। তেল আমড়ার ওপরে উঠলে নামিয়ে আনুন মজার স্বাদের আমড়া আচার। এই আচার পোলাও, বিরিয়ানি, খিচুরি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে শুধুও খেতে পারেন। বাষ্প নিরোধী কাঁচের বয়ামে সংরক্ষণ করলে আচার অনেকদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব। তাই এখনি বানিয়ে নিন মজাদার আমড়ার আচার।

No comments: