দেখে নিন কিভাবে ফেসবুক ফটো ফ্রেম বানাবেন এবং ব্যবহার করবেনঃ
এই কাজটি করার জন্য প্রথমে ফটোশপ ওপেন করুন। আপনি ফটোশপের যেকোন ভার্সন ব্যবহার করতে পারেন। আমি এখানে Adobe Photoshop CS6 ব্যবহার করব। ফটোশপ ওপেন হয়ে গেলে ফাইল থেকে একটি নতুন পেজ নিব। নিচের ছবি লক্ষ করুণ।পেজটির Width=400Px এবং Height=400Px এবং ব্যাকগ্রাউন্ড দিবেন Transparent ঠিক নিচের ছবিতে যা দেওয়া আছে তাই দিবেন আর যেভাবে দেয়া আছে সেভাবেই দিবেন। তারপর OK দিন।

আপনারা আপনাদের ইচ্ছামত ডিজাইন করে নিবেন। আপনারা সবাই দেখেছেন ফেসবুক ফটো ফ্রেম কেমন থাকে। আমি নিচের মত সিম্পল ডিজাইন করে আপনাদের দেখালাম। এই ডিজাইন পেন টুল ব্যবহার করে করেছি। মূলত আমি শুধু আপনাদের ফ্রেম সম্পর্কে ধারণা দিব। কারণ এই টিউন ফ্রেম তৈরির ডিজাইনের না। যদি আপনাদের মনে হয় ডিজাইনটি কিভাবে করা হয়েছে দেখার তাহলে ভিডিও দেখুন। সেখানে করে দেখানো আছে।

এবার নিচের ছবি লক্ষ করুণ আর ছবিটি সে করার জন্য File>Save As এ জান।

নিচের ছবি লক্ষ করুন আপনার তৈরিকৃত ফ্রেমটি PNG ফরমেটে সেভ করুণ।

সেভ হয়ে গেলে এবার http://www.isupportcause.com এই সাইটে গিয়ে লগিন করুন। অবশ্যই ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করবেন। লগইন হয়ে গেলে নিচের ছবি লক্ষ করুণ আর Create Campaign এ জান।

তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনি আপনার তথ্য দিন। নাম,বর্নণা ইত্যাদি দিন। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে আপনার ডিজাইন করা ছবিটি নিয়ে আশুন। তারপর Create Campaign এ ক্লিক করলে Campaign তৈরি হয়ে যাবে।

নিচের ছবিতে দেখুন আমাদের ফ্রেম। ফ্রেমে প্রবেশ করুণ।

তারপর নিচের ছবি অনুসরণ করুণ।


উপরের ছবিতে যা যা দেয়া আছে আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। সমস্যা হলে ভিডিওটি একবার হলেও দেখুন সমাধান পাবেন নিশ্চয়। আমাদের কাজ শেষ। নিচে থেকে ভিডিওটি দেখতে পারেন।
https://youtu.be/1pBUiSOSk2o
No comments:
Post a Comment