মজাদার ওটস স্যুপ। ছবি : ববস রেড মিল
উপকরণ
ওট দুই টেবিল চামচ, দুধ এক কাপ, পেঁয়াজ কুচি একটি, রসুন কুচি দুই কোয়া, ধনেপাতা কুচি সামান্য, গোলমরিচের গুঁড়ো সামান্য, তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। অন্য একটি প্যানে পানির মধ্যে ওটস সিদ্ধ করুন। ঘন হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। এবার এতে ভাজা পেঁয়াজ ও রসুন দিয়ে নাড়ুন। সবশেষে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু ওটস স্যুপ।
No comments:
Post a Comment