Sunday, February 9, 2014

মাছে বাড়ে বুদ্ধি


যে মহিলারা গর্ভাবস্থ্থায় সামুদ্রিক খাবার সপ্তাহে ১২ আউন্সের চেয়ে কম গ্রহণ করেন, তাদের সন্তানদের স্নায়বিক দুর্বলতা থেকে যায়। বুদ্ধিমত্তার দিক থেকে তারা অনেক পিছিয়ে থাকতে পারে

ব্রিটেনের নয় হাজার মা ও তাদের সন্তানদের নিয়ে আট বছর ধরে এ গবেষণা করে ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ইউনিভার্সিটি অব ব্রিস্টল ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়েসের গবেষকরা বলেছেন, গর্ভবতী মহিলারা মাছ ও সামুদ্রিক খাবার প্রয়োজনমতো গ্রহণ না করলে শিশুর স্ব্বাস্থ্থ্য দুর্বল হতে পারে। দীর্ঘ সময় গবেষণা করে তারা দেখেছেন, যারা গর্ভাবস্থ্থায় সামুদ্রিক খাবার সপ্তাহে ১২ আউন্সের চেয়ে কম গ্রহণ করেন, তাদের সন্তানদের স্নায়বিক দুর্বলতা থেকে যায়। বুদ্ধিমত্তার দিক থেকে তারা অনেক পিছিয়ে থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে তাদের দক্ষতা ও বোধশক্তি কম হতে পারে।

এ কারণে গবেষকরা পরামর্শ দিয়েছেন, সুস্থ-স্ব্বাভাবিক তীক্ষ আইকিউসম্পন্ন শিশু পেতে চাইলে গর্ভাবস্থ্থায় মহিলাদের বেশি করে মাছ ও সামুদ্রিক খাবার গ্রহণ করা প্রয়োজন। তারা সতর্ক করে বলেছেন, গর্ভবতী মহিলারা প্রয়োজনের তুলনায় এসব খাবার কম খেলে শিশুর স্নায়বিক দুর্বলতার কারণে বিভিন্ন জটিলতাও দেখা দিতে পারে। ব্যাহত হতে পারে মানসিক বিকাশ।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি ২০০৪ সালে যৌথভাবে একটি পরামর্শপত্র প্রকাশ করে। এতে বলা হয়, গর্ভবতী মহিলাদের সপ্তাহে ১২ আউন্সের বেশি সাধারণ মাছ এবং কাঁকড়া ও চিংড়িজাতীয় খোলস প্রাণী ও মাছ খাওয়া উচিত নয়। কারণ এসবে টক্সিন বেশি থাকে। হাঙ্গর ও টাইল ফিশসহ কিছু প্রাণী ও মাছ খেতেও নিষেধ করা হয়। কিন্তু গবেষকরা যুক্তরাষ্ট্র সরকারের এ সতর্ক প্রচারণা ভুল প্রমাণ করলেন। গর্ভাবস্থায় মাছ খেলে সন্তানের বুদ্ধি বাড়বে।

No comments: