কয়েক বছর ধরে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চুল পড়ার সঙ্গে হূদরোগের
যোগসূত্রের বিষয়ে গবেষণা করছেন। এতে তারা লক্ষ করেন, মাথার উপরিভাগের চুল
পড়ে যাওয়া হূিপণ্ড রোগাক্রান্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত। তবে ধূমপান হূদরোগের
ঝুঁকি যতটা বাড়ায়, চুল পড়ে গেলে ঝুঁকি ততটা বাড়ে না। গবেষণায় দেখা যায়, ৫০
বছর বয়সে অনেকের চুল অর্ধেকটা পড়ে যায়। আর ৭০ বছর বয়সে তাদের মাথা ৮০ ভাগই
চুলশূন্য হয়ে পড়ে।
এ বিষয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. টমোহাইড ইয়ামাদা বলেন, ‘চুল পড়ে
যাওয়া ও হূদরোগের মধ্যে আরো একটি যোগসূত্র পেয়েছি। বিশেষ করে মাথার
উপরিভাগের চুল পড়ে যাওয়া হূদরোগ ত্বরান্বিত করে। তবে কোলেস্টেরল ও
উচ্চরক্তচাপ, স্থূলতা এবং ধূমপানে হূদরোগের ঝুঁকি যত বেশি, চুল পড়ে যাওয়ায়
তত বেশি নয়।’
No comments:
Post a Comment