Friday, March 8, 2013

প্রক্রিয়াজাত গোশত মৃত্যু ঝুঁকি বাড়ায়

প্রক্রিয়াজাত গোশত থেকে হৃদরোগ ও ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। আর এসব রোগ মানুষের অকালমৃত্যু ডেকে আনে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিএমসি মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গোশত প্রক্রিয়াজাত করতে যে লবণ ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের জন্য মারাত্মক তিকর।
১০টি ইউরোপীয় দেশের মানুষের ওপর প্রায় ১৩ বছর ধরে গবেষণা চালানোর পর এ সিদ্ধান্তে আসেন বিজ্ঞানীরা।
এতে দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত গোশত খান তাদের মুটিয়ে যাওয়ার আশঙ্কা বেশি।
তবে গবেষকেরা বলছেন, প্রক্রিয়াজাত গোশত খাওয়াই স্বাস্থ্যের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ; অন্যান্য লণ মানুষের মধ্যে দেখা দিক বা না দিক।

প্রক্রিয়াজাত গোশত খাওয়ায় ক্যান্সারে মারা গেছেন ১০ হাজার মানুষ এবং হৃদরোগে মারা গেছেন পাঁচ হাজার ৫০০ জন। সূত্র : বিবিসি।

No comments: