Wednesday, April 1, 2015

ঘরেই তৈরি কাসুন্দি

কাসুন্দি আমাদের দেশের এক লোভনীয় খাবার। এর অপর নাম কাসন। এটি তৈরি করা হয় ঝাঁজাল রাই-সরিষা ব্যবহার করে। বিভিন্ন খাবারের সাথে পাতে নিয়ে এটি খাওয়া যায়। তবে টকজাতীয় কাঁচা ফলে মাখিয়ে খেতে এর তুলনা মেলা ভার। এভাবে অনেক খাবারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয় কাসুন্দি।

 উপকরণঃ
-সরিষা দানা ২৫০ গ্রাম
-শুকনা মরিচ ১টি
-ধনে গুড়ো ১চা চামচ
-গোল মরিচ ১চা চামচ
-জিরা গুড়ো ১ চা চামচ
-হলুদ ২/৩ চা চামচ
-যোয়ান ১চা চামচ
-তেজপাতা ১ টি
-মৌরী ১ চা চামচ
-রাঁধুনি ১ চা চামচ
-লবণ ১ চা চামচ
-দারচিনি গুড়া ১/২ চা চামচ



প্রস্তুত প্রণালিঃ
-কাসুন্দি তৈরি করার জন্য সরিষা কেনার সময়ে খেয়াল করে কিনুন যেন তিতা না পড়ে। এক্ষেত্রে কয়েকটি দানা মুখে দিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
-প্রথমে সরিষা চালনি দিয়ে চেলে পরিষ্কার করে নিন। তারপর একদিন কড়া রোদে দিয়ে ঝরঝরে করে শুকিয়ে নিন।
-এরপর সরিষা এবং অন্য সব মশলা একসঙ্গে কড়াইয়ে ভেজে নিন।
-পাটায় মিহি করে বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
-পানি মিশিয়ে ঘনত্ব কিছুটা কমিয়ে নিন। ব্যস হয়ে গেলো কাসুন্দি।
-টক ফলের সাথে পরিবেশন করুন মজাদার ঘরে তৈরি কাসুন্দি।

No comments: