শর্করা বা চর্বি জাতীয় খাবার হজম করতে শরীরের শক্তি কম খরচ হয়। অপরদিকে আমিষ জাতীয় খাবার হজম করতে শরীরের শক্তি খরচ হয় বেশি। ফলে আমিষ বা প্রোটিন খেলে শরীরে জমে থাকা চর্বি কমে যায়। তাই সবুজ শাকসবজি ও আমিষ জাতীয় খাদ্য খাওয়ার অভ্যাস করতে হবে। এই ধরনের ফলফলাদি ও শাকসবজির মধ্যে থাকতে পারে আপেল,ক্ষুদ্র রসালো ফল হিসেবে আঙ্গুর, ব্রোকলি, মাশরুম, পেঁপে, আনারস, এবং শাক ইত্যাদি ।
সবুজ চা
সবুজ চা ওজন কমাতে খুবই উপকারী। এর প্রতিটি দানায় রয়েছে মানুষের শরীরের ওজন কমাতে সহায়ক পলিফেনল ও কোরোজেনিক এসিড। সবুজ যা মেটাবলিজম বাড়ায় যা কিনা শরীরের ওজন কমাবার প্রধান শর্ত। দৈনিক ২ থেকে ৩ কাপ সবুজ চা পান করে বছরে ১৫ পাউনড পর্যন্ত ওজন কমানো সম্ভব।
অলিভ তেল
কিছু কিছু চর্বি আছে যা শরীরের জন্য ভালো। এ ধরনের চর্বির নাম মনোস্যাচুরেটেড ফ্যাট। জলপাই তেলে এমন উপকারী চর্বি প্রচুর পরিমাণে রয়েছে। এ ধরনের চর্বি শরীরের জন্য ক্ষতিকর চর্বি কমায় এবং হৃদস্বাস্থ্য ভালো রাখে।
ওমেগা-৩ ফ্যাটি
স্বাস্থ্যসম্মত উপায়ে নির্দিষ্ট পরিমাণ রান্না মাংস খেলে আমিষের ঘাটতি কেটে যায় এবং মেদও কমে, সামুদ্রিক মাছও হতে পারে আমিষের ভালো উৎস। এ ধরনের মাছে উপকারি চর্বি ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে। মাছ মেদ কমায়, বিষন্নতা দূর করে, হৃদস্বাস্থ্য ভালো রাখে।
মেদ কমাতে রসুনের জুড়ি নেই
প্রায় সব ধরনের রান্নায় অপরিহার্য রসুন। তবে শুধু স্বাদে নয়, গুণেও রসুনের জুড়ি মেলা ভার। রসুনে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ফলিক এসিড, ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিন। রসুনে কোন ফ্যাট নেই ।নিয়মিত রসুন খেলে ওজন কমে। নিয়মিত রসুন খেলে কোমরের পরিধি কমে যায়। তাই হলুদ, দারুচিনি, আদা, এবং লঙ্কা ইত্যাদি মশলার সাথে আপনাকে রসুন খাওয়ার অভ্যাস গড়তে হবে।
প্রচুর পানি পান
প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রচুর পানি পানে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় এবং শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে। এছাড়াও প্রচুর পানি পান করলে শরীর থেকে দূষিত চর্বি জাতীয় পদার্থ বের হয়ে যায়। পানি পানে খাবার সহজে হজম হয়, ফলে দেহে অতিরিক্ত চর্বি জমে না সহজে। এক্ষেত্রে আপনার প্রতিদিন ৬৪ আউন্স পানি পান করা ভালো । তবে প্রতি আধাঘন্টা অন্তর ৮ আউন্স পানি পান করার অভ্যাস ভালো ।
হোল গ্রেইন
সোনালী রং এর চাল সমৃদ্ধ ভাত ‘হোল গ্রেইন’ আপনার দেহের ইনসুলিন হরমোনকে নিয়ন্ত্রন করতে সাহায্য করে । এই ভাতে উচ্চমাত্রার ভিটামিন বি থাকে যা আপনার দেহে মেদ বাড়ানোর হরমোর হোমোসাইটিন কমাতে সহায়তা করে । এছাড়া লাল আটার রুটি ও পাউরুটি খেলে মেদ কমে।
No comments:
Post a Comment