Friday, April 17, 2015

মজাদার থাই স্যুপ ঘরেই তৈরী হোক

চাইনিজ খেতে রেস্টুরেন্টে গেলে প্রথমেই যেই অর্ডারটি দেয়া হয় তা হলো স্যুপ। আর এই স্যুপের মধ্যে অত্যন্ত জনপ্রিয় স্যুপ হলো থাই স্যুপ। অনেকেই হয়তো জানেন না যে থাই স্যুপ বাড়িতেই তৈরি করা যায়, তাও আবার খুব সহজেই। আসুন তাহলে জেনে নেয়া যাক বাড়িতেই থাই স্যুপ বানানোর পুরো প্রক্রিয়াটি।

পুষ্টিগুণঃ
এক বাটি থাই স্যুপে ১৫০ ক্যালরী, ৫৯০ মিলিগ্রাম সোডিয়াম, ৩৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৫ গ্রাম প্রোটিন ও ভিটামিন সি আছে।

উপকরণঃ
চিকেন স্টক ৬ কাপ
তেল ১ টেবিল চামচ
মুরগির মাংস ১/২ কাপ
চিংড়ি মাছ ১/২ কাপ
ডিমের কুসুম ২টি
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
সয়াসস ১ টেবিল চামচ
চিলি সস ২ টেবিল-চামচ
টমেটো সস ২ টেবিল-চামচ
টেস্টিং সল্ট ১ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
থাই(লেমন() গ্রাস ৪-৫টি
কাঁচামরিচের ফালি ৪-৫টি
চিনি ১ চা চামচ
লবণ পরিমাণমতো
স্টক তৈরিঃ

একটি ছোট মুরগির হাড় নিয়ে ১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে নিতে হবে।
৬ কাপ স্টক ছেঁকে নিন।
স্যুপ তৈরীঃ

মুরগীর মাংস ছোট লম্বা করে টুকরা করে নিন।
চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা কর।
ডিমের কুসুম ভালো করে ফেটে রাখুন
মুরগীর স্টকে মাংস, চিংড়ি মাছ, থাই গ্রাস, তেল, লবণ, চিনি, টেস্টিং সল্ট, সয়াসস, চিলি সস ও টমেটো সস মিশিয়ে নিন।
স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন।
মাংস ও চিংড়ি সেদ্ধ হয়ে গেলে আধা কাপ পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে স্টকে দিয়ে দিন।
ঘন ঘন নাড়তে থাকুন নাহলে কর্ন ফ্লাওয়ার জমে যাবে।
৩-৪ মিনিট নাড়ার পর ঘন হয়ে আসলে লেবুর রস ও কাঁচা মরিচ দিয়ে অল্প নেড়ে নামিয়ে ফেলতে হবে।
স্যুপের বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন মজাদার থাই স্যুপ।

No comments: