উপকরনঃ
- দুধ দেড় কেজি
- চিনি পৌনে ১ কাপ
- দইয়ের বীজ ৩ চা চামচ
প্রনালি :
– দুধ জ্বাল দিয়ে দেড় কেজিকে ১ কেজি করতে হবে। বার বার নেড়ে দিন যাতে সর না পরে। এবার অন্য পাত্রে ১ চামচ চিনি ১ চা চামচ পানি জ্বাল দিয়ে ক্যারামেল করুন, গরম দুধে ঢেলে দিন। এতে দইয়ের সুন্দর রং আসবে। বাকি চিনি ও দিন, ভালো করে নেড়ে আরো কিছুটা সময় জ্বাল দিয়ে এবার দুধটা ঠান্ডা হতে দিন। একটু পর পর নেড়ে দিন।– এবার পাত্রে দুধটা উপর থেকে একবারে ঢেলে দিন। যাতে উপরে ফেনা জমে। পাত্রটি ঢেকে এবার মোটা কম্বল বা কাথা দিয়ে জড়িয়ে দিন কিংবা কোন গরম স্থানে রাখুন ৭/৮ ঘন্টার জন্য। খেয়াল রাখবেন ডাতে নাড়াচাড়া না লাগে।
৭/৮ ঘন্টা পর দেখবেন দই জমে গেছে।

No comments:
Post a Comment