উপকরণ:
- গুড়াঁ দুধ ১ কাপ,
- ডিম ১টা,
- বেকিং পাউডার ১চা চামচ,
- ময়দা ১ চামচ,
- এলাচ গুড়া ২ চিমটি,
- গোলাপজল ১/২ চা চামচ,
- চিনি ২ টেবিল চামচ,
- তরল দুধ আধা কেজি।
প্রস্তুত প্রনালীঃ
– হাড়িতে চিনি, দুধ, ১ চিমটি এলাচ গুড়োঁ সব দিয়ে অল্প আচেঁ চুলায় জ্বাল দিন। এবার আরেকটি পাত্রে গুড়াঁ দুধ ১ কাপ, বেকিং পাউডার ১চা চামচ, ময়দা ১ চামচ, এলাচ গুড়া ১ চিমটি, গোলাপ জল সব মিশিয়ে নিন। ডিম ফেটিয়ে এই মিশ্রনে মিশিয়ে দিন।সব ভাল ভাবে মিশিয়ে নিন। বেশি মাখাবেন না সব ভাল ভাবে মিশে গেলেই হবে।– প্রথমে খামিরটা হাতের সাথে আঠালো ভাবে আটকে যাবে। এটা ৫ মিনিট রেখে দিলেই ঠিক হয়ে যাবে। এবার হাতে তেল বা ঘি মেখে পছন্দ মত আকারে মিষ্টি বানিয়ে নিন।এবার দুধে বলক তুলে মিষ্টিগুলো দিয়ে দিন।মিষ্টিগুলো ফুলে উঠলে চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে দেখুন মিষ্টি ভাল ভাবে সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা বা গরম দুইভাবেই পরিবেশন করতে পারেন।

No comments:
Post a Comment