রাজভোগ মিষ্টি রেসিপি
উপকরনঃ
ছানা তৈরির জন্যঃ
- ১ কেজি দুধ ,
- আধা কাপ ভিনেগার,
- আধা কাপ পানি।
যেভাবে ছানা তৈরি করবেনঃ
- পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে আলাদা করে রাখুন।
- দুধ চুলায় জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিয়ে এতে ভিনেগার মেশানো পানি দিয়ে দিন। ছানা হয়ে গেলে তা ছেঁকে পানি ঝরতে রেখে দিন।
মাওয়া তৈরির জন্যঃ
- আধা কাপ গুঁড়ো দুধ,
- ২ টেবিল চামচ মিহি চিনি,
- ১ টেবিল চামচ ঘি,
- ১ চা চামচ গোলাপ জল।
যেভাবে মাওয়া তৈরি করবেনঃ
- একটি পাত্রে সবকটি উপকরণ মিশিয়ে নিন।
- এবার একটি চালনি দিয়ে বড় বড় করে দানা তৈরি করে চেলে মাওয়া তৈরি করুন।
সিরা তৈরির জন্যঃ
- ৪ কাপ চিনি,
- ৭ কাপ পানি,
- সামান্য জাফরান। (জাফরান মিষ্টির রঙ হলুদ করবে )
যেভাবে সিরা তৈরি করবেনঃ
- একটি প্যানে চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিতে হবে।
- এবার সিরা একটি পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে আবার চুলায় দিয়ে জাফরান দিন। সিরা পাতলাই থাকবে।
রাজভোগ তৈরির জন্যঃ
- ১ কাপ ছানা,
- ১ চা চামচ চিনি,
- ৩ চা চামচ সুজি।
মূল প্রস্তুত প্রণালীঃ
– প্রথমে খুব ভালো করে ছানা মেখে নিয়ে এতে চিনি ও সুজি দিয়ে আবার মথে নিন। ছানার মিশ্রণ ৬/৮টি সমান ভাগে ভাগ করে নিয়ে হাতে গোল বলের মতো তৈরি করে ভেতরে মাওয়ার পুর দিয়ে দিন। লক্ষ্য রাখবেন পুর যেন ভেতর থেকে বের না হয়ে যায়।– ছানার বলগুলো ফুলে প্রায় দ্বিগুণ হলে বুঝবেন আপনার রাজভোগ তৈরি। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার রাজভোগ মিষ্টি ।
http://www.bn.banglarecipe.net/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF/

No comments:
Post a Comment