Saturday, June 4, 2016

পারফেক্ট রসগোল্লা রেসিপি

উপকরনঃ
  • -লিকুইড দুধ -১ লিটার
  • -সিরকা ৩ টে চা + পানি ৩ টে চা
  • -ময়দা-১/২চা চামচ
  • -বেকিং পাউডার – ১ চিমটি

সিরার জন্যঃ

  • -১ – ১/২ কাপ চিনি
  • – ৫ কাপ পানি
  • -এলাচ- ২ টা
একটি পাত্রে চিনি, পানি আর এলাচ নিয়ে চুলায় অল্প আঁচে জ্বাল দিয়ে নেড়ে নেড়ে চিনি আর পানিটা মিশে গেলেই চুলা বন্ধ করে রাখুন।

প্রস্তুত প্রনালীঃ

একটি পাত্র চুলায় দিয়ে দুধ জ্বাল দিতে হবে ও দুধ ফুটে উঠলে একটু একটু করে সিরকা ও পানির মিশ্রন দুধে ছড়িয়ে দিয়ে নাড়তে হবে ও  যখন দুধ ছানা হয়ে যাবে এবং পানিটা সবুজাভ হবে তখন পাত্র টাকে প্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে। ঠাণ্ডা হলে পানি ঝরিয়ে নিতে হবে একটা সুতির পাতলা কাপড়ে ছানার পানি ঝরাতে হবে।এবং কলের নিচে একটা পাত্রের উপর ছানার কাপড়টা রেখে পানি দিয়ে ছানা টাকে নেড়েচেরে ধুয়ে নিতে হবে। এবার কাপরটাকে হাত দিয়ে চেপে চেপে পানি যতটুকু বের করা যায় বের করতে হবে।তারপর কাপড় সহ ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে পানি ঝরার জন্য ২ ঘণ্টা। পানি ঝরে গেলে ছানাটা একটা ছড়ানো প্লেটে রাখতে হবে। ৫ /৭ মিনিট হাত দিয়ে একটু বাতাসে ছড়িয়ে দিয়ে বাড়তি পানি টা শুকিয়ে নিতে হবে। ছানাটা খুব নরম হবে।
এবার ছানার সাথে ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে হাতের তালু দিয়ে প্লেটের উপর ছানাটা ঘষে ঘষে মথে নিতে হবে১০/১২ মিনিট । খেয়াল রাখতে হবে যেন ছানার মধ্যে কোনো দলা দলা না থাকে এবং বল করলে যেন খুব মসৃন বল হয়।
ছানাটা ১২ ভাগ করে ১২ টা মসৃণ বল বানাতে হবে। বল করার সময় চুলায় সিরা বসিয়ে অল্প আচে রাখতে হবে। সিরা যাতে ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার বলগুলি  হয়ে গেলে একসাথে সিরাতে ছেড়ে দিবে এবং ঢাকনা দিয়ে আচ বাড়িয়ে বলক আসা পর্যন্ত রাখতে হবে। বলক আসলে চুলার আচ কমিয়ে দিতে হবে ও মিষ্টি নাড়াচড়া করা যাবে না।
১০ মিনিট পর আবার ১/২ কাপ পানি দিতে হবে সিরা যেন ঘন না হয়। এভাবে ২০ মিনিট জ্বাল দিতে হবে অল্প আচে। এবার চুলা বন্ধ করুন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ২ ঘন্টা। এবার হয়ে গেলে পাত্রে ঢেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন দারুন মজার রসগোল্লা

No comments: