উপকরনঃ
- চিকেন ৩০০ গ্রাম
- ডিম ২টা
- সাদা গোল মরিচ ১ চা চামচ
- কর্ন ফ্লাওয়ার ৩ চা চামচ
- টেষ্টিং সল্ট ১ চা চামচ
- লবন পরিমানমত
- চিকেন স্টক ৪ কাপ
- বাটার ১ চা চামচ
- বেবি কর্ন ১/২ কাপ
প্রনালি:
– চিকেন কিউব করে কেটে নিন। এবার প্যানে বাটার দিয়ে চিকেনে সামান্য লবন মেখে হালকা করে ভেজে নিন।– এবার ২ টা ডিমের সাদা অংশ আলাদা করুন,ফেটে নিন ভাল করে। কর্ন ফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে চিকেন স্টকে দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
– কিছুখন পর ফেটানো ডিমটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিন। ঘন হয়ে আসলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন
No comments:
Post a Comment