খুলনা শিপইয়ার্ডে দেশে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ। গত শুক্রবার তোলা ছবি:
প্রথম আলো
|
শত্রুবিমান
ও জাহাজ বিধ্বংসী কামান নিয়ে খুলনা শিপইয়ার্ডে দেশের প্রথম যুদ্ধজাহাজ
নির্মিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই জাহাজা নির্মাণ করেছে খুলনা
শিপইয়ার্ড লিমিটেড। আজ সোমবার (৮ অক্টোবর) নৌবাহিনীর কাছে এই জাহাজ
হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী
দীপু মনি। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণের
চুক্তি করে নৌবাহিনী। ইমিধ্যে একটি জাহাজের নির্মাণকাজ শেষ হয়েছে।
অন্যগুলোর নির্মাণকাজ চলছে।
খুলনা শিপইয়ার্ড সূত্র জানায়, জাহাজটি ৫০ দশমিক ৪ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৫ মিটার প্রস্থ এবং ৪ দশমিক ১ মিটার গভীরতাবিশিষ্ট। ওজন ২৫৫ টন। এটির গতিবেগ ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল। আধুনিক ও উন্নত প্রযুক্তিতে তৈরি এই জাহাজ গভীর সমুদ্রে চলাচল করতে সক্ষম। জাহাজটিতে শত্রুবিমান ও জাহাজ বিধ্বংসী ৩৭ মিলিমিটারের দুটি ও ২৫ মিলিমিটারের দুটি কামান রয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে জাহাজটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আজই নদীতে ভাসতে পারে জাহাজটি। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ২০১১
সালে পাঁচটি যুদ্ধজাহাজ (পেট্রল ক্রাফট) নির্মাণের চুক্তি হয় খুলনা
শিপইয়ার্ড লিমিটেডের। চুক্তির পর ওই বছরের ৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ
হাসিনা খুলনা শিপইয়ার্ডে জাহাজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চুক্তি অনুযায়ী, আড়াই বছরের মধ্যে পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করে নৌবাহিনীর
কাছে হস্তান্তরের কথা। এর একটি আজ হস্তান্তর করা হচ্ছে।
শিপইয়ার্ড কর্তৃপক্ষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরেকটি, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি এবং ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট দুটি জাহাজ হস্তান্তর করবে। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অর্থ) ক্যাপ্টেন মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ২৮৮ কোটি টাকায় পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ করা হচ্ছে। এর একটির নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেশের ইতিহাসে এটি প্রথম যুদ্ধজাহাজ। প্রতিটি জাহাজ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৫৮ কোটি টাকা। চীন ও বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞদের সহযোগিতায় এই জাহাজ নির্মিত হচ্ছে। এই মানের জাহাজ আমদানি করতে গেলে প্রতিটির জন্য ১০০ কোটি টাকার মতো ব্যয় হতো।

No comments:
Post a Comment