| গবেষকদের দাবি, ক্যান্সারের অন্যতম কারণ ফরমালিন মেশানো খাবার। সম্প্রতি
বেশ কিছু ক্যান্সার গবেষণাকারী সংস্থা ক্যান্সারের কারণ হিসেবে ফরমালিনকে
তালিকায় প্রথম স্থানে রেখেছে। বাংলাদেশে ফরমালিনের অবৈধ ব্যবহার ভয়াবহ রূপ
নিয়েছে। মাছ থেকে সবজি, ফল সবখানেই মেশানো হচ্ছে ফরমালিন। গতকাল রবিবার
বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির এক টক শোতে আলোচকরা এ
কথা বলেন। ভোক্তা অধিকার আন্দোলনের সাবেক কর্মকর্তা এমদাদ হোসেন মালেক বলেন, 'ফরমালিন আমদানি পর্যায়ে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার। এটা টিসিবি আমদানি করতে পারবে। একমাত্র এই প্রতিষ্ঠান বাদে আর কেউ আমদানি করতে পারবে না, এ রকম একটা নিয়ম করা দরকার। এখান থেকে আবার এজেন্সির মাধ্যমে বিক্রি করলে নিয়ন্ত্রণে রাখা যাবে না।' তিনি আরো বলেন, 'আজকে সায়েন্স ল্যাবরেটরিতে ফরমালিন পরীক্ষার যে কিট (ফরমালিন পরীক্ষার যন্ত্র) ব্যবহার হচ্ছে, এই কিটকে সহজলভ্য করতে হবে। লবণে আয়োডিন আছে কি না এটা পরীক্ষার কিটও তৈরি করেছিল সায়েন্স ল্যাবরেটরি। এখন মানুষ খুব সহজেই লবণে আয়োডিন আছে কি না তা পরীক্ষা করতে পারে। ফরমালিনের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। ফরমালিন শনাক্তকরণ কিটটি মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া দরকার। ভর্তুকি মূল্যে সরকার এটা জনগণের কাছে পেঁৗছে দেবে। এতে জনগণ মাছ, মাংস ও শাকসবজিতে ফরমালিন আছে কি না তা নিজেই পরীক্ষা করতে পারবে। সেই ধরনের ব্যবস্থা যদি জনগণকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ফরমালিনের হাত থেকে জনগণ রক্ষা পেতে পারে।' আমদানীকৃত ফলমূলেও ফরমালিন পাওয়া যাচ্ছে_এমন আলোচনার পরিপ্রেক্ষিতে এমদাদ হোসনে মালেক বলেন, 'আমরা শুধু ফলমূল আমদানি করি না। মাছও আমদানি করি। বার্মা থেকে বড় যে রুই, যা বাজারে বার্মিজ রুই নামে পরিচিত, তা কিন্তু আমদানি করি। এই মাছগুলো এখানে আনার পর একজন সাধারণ ক্রেতার পক্ষে জানা সম্ভব হয় না যে কত দিন আগে এসব মাছ আনা হয়েছে এবং মাছগুলো কত দিন আগে ধরা হয়েছিল। সরকারের উচিত আমদানি ক্ষেত্রে একটা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা।' এ ছাড়া গত শনিবার রাতেও কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বৌদ্ধপল্লীতে হামলা নিয়ে ইলেকট্রনিক মিডিয়া ছিল আলোচনামুখর। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ৭১-এর টক শো 'একাত্তর জার্নাল'-এ আসা দুই সাংবাদিক অতিথি সরকারের তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সোহরাব হোসেন সাম্প্রদায়িক দাঙ্গার জন্য স্থানীয় প্রশাসন উসকানি দিয়েছে এমন অভিযোগ করেন। তিনি বলেন, 'যা ঘটেছে তা আদৌ প্রকাশ পাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রশাসনের যাঁরা সেখানে দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাঁদের আচরণ ও কথাবার্তা এমনকি তাঁরা যখন এসে বক্তব্য দিয়েছেন, উসকানি দিয়েছেন (তার প্রমাণ রয়েছে)। এখানে মনস্তাতি্বক যে লড়াইটা সেটা রয়েছে।' গত শনিবার প্রধানমন্ত্রীর ভাষণে বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষোভ প্রশমিত হয়নি ইঙ্গিত করে সোহরাব হোসেন বলেন, 'এটি (রামুর সাম্প্রদায়িক দাঙ্গা) অন্য আর পাঁচটি দুর্ঘটনা ঘটলে সেখানে প্রধানমন্ত্রী যেভাবে বলেন, সরকারপ্রধান হিসেবে এর বাড়তি কিছু বলেননি। যেসব বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রধানমন্ত্রীর কাছে আরো বাড়তি কিছু আশা করেছিল।' 'হিন্দুদের দুর্গাপূজা সামনে, প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন এ রকম ঘটনা (রামুর মতো) সেখানেও ঘটতে পারে'_অনুষ্ঠানের সঞ্চালক নবনিতা চৌধুরীর এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানের আরেক অতিথি নাঈমুল ইসলাম খান বলেন, 'আমরা যদি এ রকম শঙ্কা করতে থাকি, এটার একটা সাদামাটা সুবিধা আছে। আমাদের সতর্কতা বেশি থাকবে। সুতরাং সম্ভবত আমরা ঠেকাতে পারব নতুন কোনো ঘটনা। যদি সেই প্রস্তুতির জন্য এই আশঙ্কা (হয়ে থাকে), তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা যদি আমাদের রাজনীতি, আমাদের সামাজিক অবস্থাটা (বিশ্লেষণ করি) তাহলে এভাবে (পরস্পরকে দোষারোপ) এত নিম্নপর্যায়ে চলে গেছে, এটা আমাদের খুব খারাপ লাগার কথা। তার মানে কী? আমাদের ন্যায়বোধ, আমাদের পারস্পরিক সম্মানবোধই যে নাই।' | |
Monday, October 8, 2012
ক্যান্সারের প্রধান কারণ ফরমালিন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment