Sunday, February 17, 2013

সুন্দর পেটের জন্য

সুন্দর পেটের জন্যডা. লুবনা শারমীন  : পেটের চর্বি কমানো সবচেয়ে কঠিন একটা কাজ। তবে আমরা যদি খাওয়া-দাওয়ার নিয়ম টা একটু পাল্টে নেই সাথে অনেক ব্যাস্ততার মাঝেও একটু পেটের জন্য সময় বের করে ১০-২০ মিনিট ব্যায়াম করি ধীরে ধীরে কিন্তু আমাদের পেট কমতে শুরু করবে। আজকে আপনাদের পেটের জন্য দুইটা ব্যায়াম শিখাবো যা করতে আপনাদের আলাদা করে বেশী সময় বের করা লাগবেনা।


বায়াম নাম্বার একঃ
সোজা হয়ে শুয়ে পড়বেন। হাত দুটো দুই পাশে সোজা করে রাখবেন। এর পরে দম নিতে নিতে দুই পা কোমর থেকে সোজা করে ৯০ ডিগ্রী এঙ্গেল এ উপরে উঠাবেন, দুই মিনিট পা দুটোকে সোজা করে রাখবেন ও আবার ধীরে ধীরে পা দুটো নামিয়ে নিবেন দম ছাড়তে ছাড়তে। মনে রাখবেন হাঁটু যেন ভাজ না হয়। এইভাবে প্রথম দিন পাঁচ বার করবেন, পরের দিন আট বার ও শেষে বিশ বার করে প্রতিদিন করবেন।


ব্যায়াম নাম্বার দুইঃ
সোজা হয়ে শুয়ে পড়বেন হাত দুটো আপনার মাথায় নীচে রাখবেন। মাথা হাতের উপরে ভর করে হালকা উঁচু করবেন এবং সাথে সাথে পা দুটো দিয়ে যতটা সম্ভব উপরে তুলে সাইকেল চালানোর মতো করবেন। দুই পা এর পজিশন একই হবেনা, একটা উপরে উঠালে অন্যটা নীচে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইকেল চালাবেন দুই পা দিয়ে পাঁচ মিনিট, আট মিনিট, দশ মিনিট ।

বায়াম কখনো ভরা পেটে করবেন না। ব্যায়াম করার উপযুক্ত সময় বিকাল বেলা। সাথে প্রচুর পানি খাবেন। শাক সবজি, মাছ, কম তেল, কম লবন, কম চর্বি (পারলে একেবারেই না) খাবেন।

No comments: