Sunday, February 3, 2013

জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বৃষ্টি কমে যাচ্ছে

এম এ বাবর:
 বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বৃষ্টিপাত কমে যাচ্ছে এখন আষাঢ়-শ্রাবণ মাসে তেমন বৃষ্টি হয় না

পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি নিদর্শন বৃষ্টিপাতের ধরন পাল্টে যাওয়া কয়েক বছর যাবত যে ভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন লক্ষ করা যায়, তা থেকে ধারনা করা হয় সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে এভাবে যদি তাপমাত্রা এক ডিগ্রি বা দুই ডিগ্রি বাড়ে তবে বাংলাদেশেও তার মাত্রা বাড়তে থাকবে এতে বৃষ্টির পরিমাণ কমে যাবে এমনকি ভড়া মৌসুমেও বৃষ্টি হবে না যার ফলে জীব বৈচিত্র্য ও কৃষির উপর এর বিরাট প্রভাব পরবে

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রতি বছর দেশে বৃষ্টিপাতের পরিমাণ আশংকাজনক হারে কমছে ২০০৪ সালে বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) বাংলাদেশের উপরে বৃষ্টিপাত হয়েছে ৬৯ হাজার ৯০৫ মিলিমিটার (মিমি) ধারাবাহিক ভাবে দেখলে দেখা যায়, ২০০৫ সালে এর পরিমাণ ছিল ৫৮ হাজার ৪৫৮ মিমি, ২০০৬ সালে ৫৩ হাজার ৩৭২ মিমি, ২০০৭ সালে ৬৬ হাজার ৫২০ মিমি, ২০০৮ সালে ৬০ হাজার ৫৫১, ২০০৯ সালে ৫৬ হাজার ১৬৩ মিমি, ২০১০ সালে ৪৭ হাজার ৪৪৭ মিমি ও ২০১১ সালে ৪৩ হাজার ৫৭২ মিমি

ইন্টারন্যাশনাল স্ট্রাটেজি ফর ডিজাস্টার রিডাকশনর গবেষণা প্রতিবেদন সত্রে জানা যায়, এশিয়ায় জলবায়ু ঝুঁকি সচক ও খাদ্য ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান প্রথম

ওই প্রতিবেদনে বলা হয়, ‘দেশটিতে বর্ষার সময় বৃষ্টি না হওয়া ও সমুদ্রে ঘন ঘন বিশাল বিশাল সংকেত এসবই জলবায়ুর পরিবর্তনের ফলেই হচ্ছে এসব দুর্যোগ যেমন জলবায়ুর পরিবর্তনের ফলে হচ্ছে পাশাপাশি আরো কিছু বাস@ব কারণ ও রয়েছে ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থানই এ ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর বিরাট প্রভাব পড়তে শুরু হয়েছে যার ফলে দেশে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, এবং বায়ুপ্রবাহের গতিবিধি ও বেগ-এ অনেক পরিবর্তন লক্ষ করা যায়

তিনি বলেন, ‘এগুলোর পরিবর্তনশীলতা আর পরিবর্তন আমরা পরিমাপ করি একটা দীর্ঘ সময়ে তবে কমপক্ষে বিশ বছর বা তারও বেশি সময় ধরে এই উপাদানগুলোর পরিবর্তন হতে পারে এমনকি আগামী ৪০ বছরে বাংলাদেশের উপর মৌসুমি বৃষ্টিপাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রর পরিচালক ড. আমানত উলাহ খান বলেন, বাংলাদেশে জলবায়ুর অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে দিন-দিন গড় তাপমাত্রা গ্রীষ্মকালে যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি শীতকালে তাপমাত্রা দিন-দিন কমে যাচ্ছে সাধারণত মে-জুন মাসে গড় তাপমাত্রা থাকার কথা ৩০-৩৬ সে.গ্রেড, কিন্তু বর্তমানে বাংলাদেশের গড় তাপমাত্রা ৩৮-৪২৭ পর্যন্@ উঠানামা করছে  যার কারণে ভাড় মৌসুমিও বৃষ্টিপাত কম হচ্ছে

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এ দেশের নদীগুলো মরে যাচ্ছে ভরা বর্ষায় খাল, বিল, নদী, নালা পানিশন্য থাকে ভূপৃষ্ঠের উপরিভাগে পানি না থাকায় পানির স্বাভাবিক রিজার্ভ ভূগর্ভও ধরে রাখতে পারছে না যার কারণে বৃষ্টি তৈরির প্রয়োজনীয় জলীয় বাষ্প তৈরির যোগান হয় না

তিনি জানান, বিশ্বের অনেক দেশে তাপমাত্রা বেড়ে যাওয়া সরকারি-বেসরকারি উদ্যোগে তাপমাত্রা কমানোর চেষ্টা নেওয়া হচ্ছে এজন্য কৃত্রিমভাবে উদ্যান ও জলাভূমি সৃষ্টি করা হচ্ছে আমাদের দেশে এ ধরনের কোনো উদ্যোগ না থাকায় প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে

এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় রক্ষার জন্য আঞ্চলিকভাবে তেমন কোন কার্যকর পদক্ষেপ গৃহীত হচ্ছে না জলবায়ুর যেসব প্রজেকশন করা হয়েছে তার উপাত্তের ভিত্তি যথেষ্ট নয় বলে তিনি মনে করেন

আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গত ১০০ বছরে দেশের তাপমাত্রা বৃদ্ধির হার দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

তিনি জানান, পৃথিবী গ্রিন হাউসের প্রভাবে প্রতিনিয়ত উষ্ণ হচ্ছে এর সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি হয়েছে যার কারণে বায়ুমণ্ডলের  স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বৃষ্টিপাত কম হচ্ছে

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ্ আলম জানান, অতীত রেকর্ডে দেখা গেছে এক মৌসুমে দেশে বছরে যে স্বাভাবিক ২৪০০ মিলিমিটার বৃষ্টি হয় তার ১৭০০ মিলিমিটার বা ৭২ শতাংশই হয় বর্ষাকালে এ বছর ১৯ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে

তিনি বলেন, বাংলাদেশের উপরে বৃষ্টিপাত কম হওয়ার কারণ অনেক মৌসুমি বায়ু (বর্ষা) যখন সেট হয় ওই সময় বঙ্গোপসাগর থেকে লঘু চাপ ও নিম্নচাপ হলে বৃষ্টি বেড়ে যায় এবার লঘু চাপ ও নিম্নচাপ তুলনামলক কম হয়েছে যে দুয়েকটা লঘু চাপ ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেগুলোও গেছে উড়িষ্যা হয়ে ভারতীয় উপকূলের দিকে যার জন্য বঙ্গোপসাগর থেকে আসা লঘু ও নিম্নচাপজনিত বৃষ্টি আমরা পাইনি এছাড়া দুর্বল মৌসুমি বায়ুর কারণে স্বাভাবিক বৃষ্টিপাতও হয়নি

No comments: