Friday, November 16, 2012

১২ বছর পরে বঙ্গোপসাগরে ধরা পড়ছে রাজবংশী ইলিশ

মোহাম্মদ সিরাজুল হক সিরাজ মহেশখালী
তারিখ: ১৬ নভেম্বর, ২০১২
বঙ্গোপসাগরে বিখ্যাত রাজবংশী রুপালি মা ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে ১২ বছর পরে। গভীর বঙ্গোপসাগরে (লামার বাহারা) ৬২ বাম গভীর পানিতে শক্তিশালী ফিশিং ট্রলারগুলোতে বিখ্যাত রুপালি মা ইলিশ জেলেদের জালে ধরা পড়ার খবর পাওয়া গেছে।
ফিশিং ট্রলারের মাঝিদের পাওয়া সূত্রে জানা যায়, কুতুবদিয়ার ছৈয়দ নুর মাঝি, হাবিল মাঝি, মহেশখালীর ননাইয়া মাঝি, ইসলাম মাঝি, বদি আলম মাঝি ও কক্সবাজারের খুরুশখুলের নুরুল হক মাঝি বলেন, বঙ্গোপসাগরে লামার বাহারাতে ৬২ বাম পানির গভীরে একদম জালের নিচের মাথায় বিখ্যাত রুপালি মা ইলিশ ধরা পড়েছে জেলেদের জালে। এই সব রুপালি মা ইলিশ গত ১২ বছর পর্যন্ত সাগরে পাওয়া যায়নি। কোথায় থেকে এই মাছ আসছে মাঝিরা তা জানেন না। মাঝিদের অনুমান বঙ্গোপসাগরের পটুয়াখালী জেলার মহিপুর (অর্থাৎ ফাত্তারার) পূর্বসংলগ্ন সোনার চরের দক্ষিণ-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে ৬২ বাম পানির গভীরে এই মাছ পাওয়া গেছে। এই ৬২ বাম পানির রঙ একটু হলদে কালো ধরনের, পানির পরিমাণ ৬২ বাম, ওই পানিতে তরঙ্গ খুবই ঘন বলে মাঝিদের সূত্রে জানা যায়।
প্রতিটি খেও বা খোপে পানিতে জাল একদম নিচের মাথায় রুপালি মা ইলিশ তাদের জালে ধরা পড়ে ৪০০ থেকে ৪৫০টি পর্যন্তÍ। এই ভাবে রাতে দুটি খেও বা খোপে জেলেদের জাল সাগরে ভাসিয়ে জাল টানলে এই রুপালি মা ইলিশ পাওয়া যায়। এ পর্যন্ত প্রতিটি ট্রলারে তিন হাজার ৫০০ থেকে চার হাজার পর্যন্ত রুপালি মা ইলিশ মাঝিরা পান বলে জানান। এখনো ওই ৬২ বাম পানিতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাল পানিতে ভাসিয়ে মাছ ধরতে। বহু বছর পর রুপালি মা ইলিশ মাঝিরা পাওয়ায় খুবই আনন্দিত জেলেরা।
রুপালি এই মা ইলিশ মাঝিদের কথা মতো প্রতিটি দুই কেজির চেয়েও বেশি হবে বলে জানা গেছে। মাঝিরা জানান, জেলেদের ফিশিং ট্রলার ওই ৬২ বাম পানিতে মাছ ধরা অবস্থায় আছে। তারা বলেন ১৯-২০ টির মতো শক্তিশালী ফিশিং ট্রলার মাছ ধরায় রত রয়েছে। মাঝিদের জিজ্ঞাসা করা হয় বাম অর্থ কী? মাঝিরা বলেন, সাড়ে তিন হাত মেপে ওই মাপকে বাম বলে। এইভাবে ৬২ বাম গভীরে বঙ্গোপসাগরে রুপালি মা ইলিশ পাওয়া গেছে। মাঝিরা জানান, ভারতের রায়মঙ্গল খাড়ির কাছাকাছি বাংলাদেশের ভেতরে বঙ্গোপসাগরে এই রুপালি মা ইলিশ পাওয়া গেছে।
মাঝিরা জানান, বঙ্গোপসাগরের মাছের জগতে এ রকম সুস্বাদুু আর কোনো মাছই নেই। এই মাছ সাধারণত গভীর সাগরে কালো সুরমা রঙের পানিতে পাওয়া যায়।
http://www.dailynayadiganta.com/new/?p=42206

No comments: