Saturday, November 17, 2012

আমেরিকা প্রবাসী দীপের সঙ্গে নাফিজার বিয়ে নাকি লিভ টুগেদার !

আমেরিকা প্রবাসী দীপের সঙ্গে নাফিজার বিয়ে নাকি লিভ টুগেদার !

    Nafija___SaKiL___1




হ-বাংলা নিউজ : ঢাকা থেকে : দীর্ঘ ছয় মাস আমেরিকায় বসবাস করে সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী নাফিজা জাহান। সেখানে প্রেমিক দীপকে তিনি বিয়ে করেছেন বলে খবর রটেছিল। একটি সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনে নাফিজা আমেরিকার টিক্কা গার্ডেন রেস্টুরেন্টে ছোট পরিসরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপকে বিয়ে করেন। বিয়ের পর দীপের সঙ্গে আমেরিকার পর্যটন এলাকাগুলোতে ঘুরেও বেড়িয়েছেন। আমেরিকায় ছয় মাস তারা এক বাসাতেই ছিলেন। কিন্তু সম্প্রতি দেশে ফিরে নাফিজা সবাইকে বলছেন, Nafija___SaKiL___2তিনি বিয়ে করেননি। তার এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন আমেরিকা প্রবাসীদের অনেকে। তারা মনে করছেন, নাফিজা দীপের সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই মেলামেশা করেছেন। একই ছাদের নিচে বসবাস করেছেন। যদি তারা বিয়ে করে না থাকেন তবে এ সম্পর্কের নাম কি? নাফিজার মন্তব্য প্রসঙ্গে অনেক প্রবাসী বলেন, বিয়ে ছাড়া একই ছাদের নিচে বসবাস করাকে লিভ টুগেদার বলে। নাফিজা কি তাহলে লিভ টুগেদার করেছে?

এদিকে নাফিজা দেশে ফিরে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। শুটিংয়ের ফাঁকে তাকে বিয়ে নিয়ে সহকর্মীদের কৌতূহলের জবাব দিতে হচ্ছে। সবাইকে তিনি পরিস্কার জানিয়ে দিচ্ছেন, তিনি বিয়ে করেননি। বিয়ে নিয়ে লুকোচুরি করার কোনো ইচ্ছে তারNafija___SaKiL___4 নেই। দীপকে সে ভালোবাসে, তাকেই বিয়ে করবে। কিন্তু নাফিজার মুখে ভালোবাসার কথা শুনে আড়ালে অনেকে হাসাহাসি করছেন। তার সহকর্মীদের অনেকেই জানান, নাফিজার এমন প্রেমের সম্পর্ক অনেক ছিল। কিন্তু হঠাৎ করে দীপকে বিয়ে করার কথা বলছে হয়তো আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্যই। এ কথার পেছনে যুক্তি হিসেবে তারা দেখাচ্ছেন, ক্যারিয়ারের শুরুতে অভিনেত্রী হওয়ার Nafija___SaKiL___3জন্য অনেক সাধারণ নির্মাতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন নাফিজা জাহান। এভাবে সিঁড়ি হিসেবে অনেক নির্মাতা-প্রযোজকের সঙ্গে গোপন সম্পর্ক গড়ে আজ অভিনেত্রী হয়েছেন তিনি। তাই দীপের সঙ্গে তার সম্পর্ককে 'আমেরিকার নাগরিকত্ব সিঁড়ি' হিসেবেই দেখছেন সবাই।

নাফিজাকে নিয়ে পুরো বিষয়টি ঘোলাটে আকার ধারণ করেছে মিডিয়ায়। কেউ বলছেন তিনি বিয়ে করেছেন। কিন্তু নাফিজা তা স্বীকার করছেন না। তিনি বলছেন, দীপকে তিনি ভালোবাসেন এবং তাকেই বিয়ে করবেন। আবার আমেরিকা প্রবাসীরা বলছেন, নাফিজা-দীপ একই ছাদের নিচে ছয় মাস বসবাস করেছেন। তাই বিয়ে না করলে এ সম্পর্কের নাম 'লিভ টুগেদার'। অন্যদিকে নাফিজার সহকর্মীদের কেউ কেউ বলছেন, তিনি আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য দীপকে বিয়ে করবেন। সবমিলিয়ে প্রসঙ্গটি নিয়ে নাটকপাড়ায় বেশ আলোচনা হচ্ছে। 
http://hollywoodbangla.com/index.php?option=com_content&view=article&id=9652:2012-11-11-09-12-28&catid=28:2010-10-11-16-46-39&Itemid=136


No comments: