Thursday, November 1, 2012

কফিনে চড়ে বর্ডার পার!

কফিনে চড়ে বর্ডার পার!

এক দেশ থেকে আরেক দেশে অবৈধভাবে প্রবেশের ঘটনা হরহামেশাই শোনা যায়। এক্ষেত্রে অবৈধ প্রবেশকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। তবে সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিতে কফিনে প্রবেশ করে সীমানা পাড়ি দেয়ার চেষ্টা করা বেশ চাঞ্চল্যেরই বটে। এ রকম চাঞ্চল্যের জন্ম দিয়েছে তিন আফ্রিকান নাগরিক। তারা বুলগেরিয়া থেকে একটি কফিন বোঝাই ট্রাকে চড়ে অবৈধভাবে ব্রিটেনে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ফ্রান্সের পুলিশের কাছে ধরা খেয়েছে ঠিকই। তবে পুলিশের কাছে ওই তিন আফ্রিকানের ধরা খাওয়াটা না যতটা চাঞ্চল্যের তারচেয়েও বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কফিনে তাদের অবস্থানকালে একটি প্রশিক্ষিত কুকুরের কাছে ধরা খাওয়ার বিষয়টি।
হ্যাঁ, ঠিক তাই। ১৩টি কফিন বোঝাই ট্রাক যে মুহূর্তে ফ্রান্সের সীমান্ত পার হয়ে ব্রিটেনে ঢুকবে ঠিক এ সময় চঞ্চল হয়ে উঠে পুলিশের প্রশিক্ষিত কুকুর মিজি। মিজির চঞ্চলতা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে ট্রাক থেকে নামিয়ে একে একে কফিনগুলো পরীক্ষা করে ওই তিন আফ্রিকানের সন্ধান পায় পুলিশ সদস্যরা। কফিনের মধ্যে এ তিন আফ্রিকানকে আবিষ্কারের ঘটনাটি ঘটে সোমবার উত্তর ফ্রান্সের পোর্ট অব ডানকির্কে। এ সময় ট্রাকটি ফেরিতে যুক্তরাজ্য অভিমুখী একটি ফেরিতে চড়ার জন্য অপেক্ষা করছিল। এটি পশ্চিম লন্ডনের হাউনসলোর এক শেষকৃত্য পরিচালকের জন্য নেয়া হচ্ছিল।
ঘটনার বিষয়ে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব এবং ইউরোপ বিষয়ক সীমান্ত বাহিনীর পরিচালক পাউয়েল মরগান কফিনের মধ্যে জ্যান্ত মানুষ আবিষ্কারের ঘটনাটি একটি ‘অসাধারণ’ উল্লেখ করে বলেছেন, সচরাচর এ ধরনের ঘটনা ঘটে না। এর আগে আমরা বাথটবসহ বিভিন্ন পণ্যের মধ্যে লুকিয়ে থাকা মানুষের সন্ধান পেয়েছিলাম। সূত্র : স্কাই নিউজ

No comments: