Monday, November 19, 2012

পুষ্টিকর মিষ্টি দই, লাচ্ছি

  তৈরি করুন মজাদার, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর মিষ্টি দই, লাচ্ছি।
আমরা দইয়ের উপকারিতা সম্পর্কে জানলাম। বাইরের দই খেতে না চাইলে খুব সহজে ঘরেই তৈরি করুন মজাদার, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর মিষ্টি দই।
যা যা লাগবেঃ

দুধ-৪ লিটার, চিনি-১ কাপ, টক দই-২ টেবিল চামচ।

প্রনালীঃ
দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। দুধ জ্বালানোর সময় করার সময় অল্প অল্প করে চিনি দিয়ে নাড়তে থাকুন যাতে সর না পড়ে।এবার চুলা থেকে নামিয়ে দুধ উঁচু থেকে পাত্রে ঢালুন।দুধ অল্প গরম থাকতে ফেটানো টক দই মিলিয়ে নিন।

এবার পাত্রের মুখে ঢাকনা দিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে এমনভাবে রাখবেন যেন নাড়া না লাগে।১২ ঘণ্টা পর ঢাকনা খুলে দেখুন, দই জমে যাবে। দইয়ের পরিবর্তে সিরকা বা লেবুর রস দিলেও দই জমবে।

এবার দই দিয়ে কয়েক পদ তৈরি করুন এই গরমে:

দই-আম লাচ্ছি 

উপকরণঃ

মিষ্টি দই ২ কাপ, পাকা আমের রস ২ কাপ, চিনি ১ কাপ, পানি ২ কাপ, বরফ কুচি ১ কাপ, লবন সামান্য

প্রণালীঃ

বরফ কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। স্বচ্ছ গ্লাসে লাচ্ছি ঢেলে, বরফ কুচি দিয়ে এই গরমে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা দই-আমের লাচ্ছি
http://sonarbangladesh.com/blog/zuhana/113500 

No comments: