Thursday, October 24, 2013

রাজধানীতে জমে উঠেছে পশুর হাট হতাশ বেপারিরা

এম এ বাবর
ঈদুল আজহা উপলক্ষে দেশি-বিদেশি নানা আকারের কোরবানির পশু নিয়ে প্রস্তুত রাজধানীর পশুর হাটগুলো। গত শুক্রবার থেকে হাটে ক্রেতার আনাগোনা বাড়লেও আশানুরূপ বেচাকেনা হয়নি। তবে গতকাল রোববার দুপুর থেকে হাটগুলোতে প্রচুর কোরবানির পশু বিক্রি হলেও দামে সন্তুষ্ট নন বিক্রেতারা। এদিকে ভারতীয় গরুর আমদানিতে বেকায়দায় পড়েছেন দেশি গরু বিক্রেতারা। ফলে সামান্য লাভে অথবা লোকসান    দিয়েও গরু বিক্রি করছেন দেশি গরু বেপারিরা। আর হাটে যে পরিমাণ গরু উঠেছে সে তুলনায় ক্রেতার উপস্থিতি কম। কেবল দর কষাকষিতেই ব্যস্ত বেশিরভাগ ক্রেতা। তাই গরু বেপারিরা আশা করছেন আজ সোমবার থেকে ঈদের রাত পর্যন্ত ক্রেতা সমাগম আরো বাড়বে এবং বেচাকেনাও ভালো হবে।

শাহজাহানপুর হাটের গরু ক্রেতা আরিফুর রহমান বলেন, ‘এ বছর অনেক কম দামে দেশি গরু কেনা যাচ্ছে। গত বছর এক লাখ ১০ হাজার টাকায় যে সাইজের গরু কিনেছিলাম ওই একই ধরনের গরু কিনলাম ৮২ হাজার টাকায়। আর গরুর আমদানি ভালো থাকায় বেপারিরা দামও কম হাঁকছেন।’
Photo: http://manobkantha.com/2013/10/14/142983.html

কুষ্টিয়ার ভিডিপাড়া থেকে মাঝারি সাইজের ১৭টি গরু নিয়ে আফতাব নগর হাটে এসেছেন মিল্টন বেপারি। আক্ষেপ করে তিনি বলেন, ‘এইবার অর্ধেক চালান থাকব না। আমার গরু প্রতি খরচ হইছে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু সেই গরুর দাম উঠতেছে ৩০-৩৫ হাজার টাকা। ৪০-৪২ হাজার করে ৩টা গরু বিক্রি করছি। ভারতী ও নেপালি গরুর আমদানি বেশি হওয়ায় দেশি গরুর দাম উঠতেছে না।’

এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাস্তার ওপরে কোনো প্রকার পশুর হাট না বসানোর জন্য আদালতের নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার ওপরে কোরবানির পশুরহাট বসানো হয়েছে। এমনকি পুরান ঢাকার নয়াবাজারে ব্যস্ত রাস্তার ওপরে হাট বসেছে। এ হাটের প্রভাবে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তীব্র যানজটে এলাকাবাসীর সঙ্গে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে মোট ২০টি পশুর হাট বসেছে। গতকাল কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, ঈদ যত ঘনিয়ে আসছে হাটে তত গবাদি পশুর আমদানি বাড়ছে। আর হাটের বিস্তৃতি ঘটছে। প্রতি বছর ঈদুল আজহার দুই-তিনদিন আগে রাজধানীর অনুমোদিত হাটগুলোর বেশিরভাগই রাস্তায় চলে আসে। রাজনৈতিক প্রভাবশালীদের সহযোগিতায় রাস্তা দখল করে এভাবে হাট বসানো হয় বলে অভিযোগ রয়েছে।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতুল মণ্ডল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। গত শনিবার পুরাতন ঢাকার বাংলাদেশ মাঠের অবৈধ হাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মালিটোলা, সাদেক হোসেন খোকা মাঠ, গোলাপবাগ মাঠ সংলগ্ন রাস্তার ওপরের হাট উচ্ছেদ করা হয়েছে।’ গতকাল রোববার থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চলবে বলে জানান তিনি।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেন বলেন, ‘আলাদাভাবে পুলিশ না পাওয়ায় হাটের ভেতরে ডিউটিরত পুলিশ সদস্য দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
http://manobkantha.com/2013/10/14/142983.html

No comments: