Thursday, October 24, 2013

চাঁদ উঠলেই খুশির ঈদ

এম এ বাবর 
আজ চাঁদ উঠলেই কাল ঈদ। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শনিবার। মুসলিম সম্প্রদায়ের মধ্যে আজ অথবা কাল সন্ধ্যায় ‘চাঁদ’ থাকবে আলোচনার শীর্ষে। আর ঈদের চাঁদ উঁকি দেয়ার মধ্য দিয়ে খুলে যাবে উৎসবের দুয়ার। এক মাস রোজা রাখার পর পশ্চিম আকাশে চাঁদের দেখা মানেই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের আগমন। ঈদ শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না বরং ইসলাম ধর্মের সাম্যের অনন্য বিষয়গুলোও নিয়ে আসে। 
বাংলাদেশে শুধু মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ যে কোনো ধর্ম, জাতি-গোষ্ঠী সবার জন্যই ঈদ নিয়ে আসে আনন্দ আর খুশির বার্তা। আল্লাহর সান্নিধ্য লাভের আশায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার কারণে ঈদুল ফিতরের প্রস্তুতি থাকে একটু বেশি। ঘরে ঘরে ও মসজিদে দেয়া হয় কোরান খতম। আর ঈদের দিনের জন্য বিভিন্ন বিপণি বিতান ঘুরে নিজের এবং প্রিয়জনের জন্য সাধ্যমতো কেনাকাটার আনন্দ তো ছিলই। শেষভাগে এসে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে বহু কষ্টে বাড়ি ফেরার মধুর আনন্দও শেষ হয়েছে অনেকের। এখন অপেক্ষা কেবল ঈদের চাঁদের। Photo: http://manobkantha.com/2013/08/08/133622.html
এদিকে ঈদে হাসপাতাল, এতিমখানায় ও কারাবন্দিদের জন্য উন্নত খাবারের আয়োজন করেছে কর্তৃপক্ষ। সরকারি শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রেও থাকবে খাবার ও বিনোদনের বিশেষ ব্যবস্থা। অন্যদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকী এরই মধ্যে প্রকাশ করেছে বর্ণিল ঈদসংখ্যা। দেশের সব টেলিভিশন চ্যানেল ঈদের দিন ও পরের কয়েক দিন ধরে প্রচার করবে ধারাবাহিক অনুষ্ঠানমালা। এতে থাকবে নাটক, সিনেমা, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান ও ছোটদের জন্য আয়োজন। 
এছাড়া রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোসহ দেশের বড় শহরগুলো সাজছে উৎসবের রূপে। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সাজানো হবে। ঈদের দিবাগত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয় ও হাইকোর্টসহ নির্দিষ্ট সরকারি ভবনগুলোতেও আলোকসজ্জা করা হবে। দেশের সকল সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশুপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের বিনাটিকিটে প্রবেশের সুযোগ থাকবে। এদিকে ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। 
 
চাঁদ দেখা কমিটি : আজ বাদ মাগরিব সন্ধ্যা ৭টা ১০ মিনিট ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। কমিটির সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নি¤েœাক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
- See more at: http://manobkantha.com/2013/08/08/133622.html#sthash.4ZA0lvKH.dpuf

No comments: