এমএ বাবর
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আরো নতুন ছয়টি জাতের ধান উদ্ভাবন করেছে। এ ছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ‘বারি আলু-৪৬’ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ‘তোষাপাট-৬’ ও ‘দেশি পাট-৮’ উদ্ভাবন করেছে। আজ সোমবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ডের সভায় এগুলো চাষাবাদের জন্য অনুমোদন দেয়া হবে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উয়িংয়ের মহাপরিচালক আনোয়ার ফারুক জানান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বিনা ধান-১১, বিনা ধান-১২ ও বিনা ধান-১৩ জাতের ধান বীজ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে ব্রি ধান-৫৯, ব্রি ধান-৬০ ও ব্রি ধান-৬১। উদ্ভাবিত নতুন জাতের এ ধান সবগুলোই উচ্চ ফলনশীল।
বিনা ধান-১১: আকস্মিক বন্যা প্রবণ অঞ্চলে রোপা আমন মৌসুমে ২০-২৫ দিনের বন্যায় জলমগ্ন হলেও প্রচলিত আমন জাত থেকে বেশি ফলন দেয় এ ধান। চাল লম্বা ও মাঝারি। ব্রি ধান-৫১ এর চেয়ে ২০-২৫ দিন আগে পাকে। জলমগ্ন হলেও এর জীবনকাল ১৩০-১৩৫ দিন এবং হেক্টর প্রতি ফলন প্রায় সাড়ে ৫ টন। আর জলমগ্ন না হলে এর জীবনকাল ১১৫ -১২০ দিন।
বিনা ধান-১২: এ জাতের ধান ‘বিনা ধান-১১’ এর ন্যায় আকস্মিক বন্যায় জলমগ্ন হলেও আমন জাত থেকে বেশি ফলন দেয়। চারা রোপণের ২-৩ দিন পর ২০-২৫ দিন পর্যন্ত পানিতে ডুবে গেলে চারা পচে না এবং ফলন ঠিক থাকে। চাল সরু। হেক্টর প্রতি ফলন ৪ থেকে সাড়ে
৪ টন।
বিনা ধান-১৩: এ ধানে সুগন্ধি আমন জাতের ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। ধান উজ্জ্বল কালো বর্ণের। হেক্টর প্রতি ফলন সাড়ে ৩ টন।
এ ছাড়া, ব্রি-৫৯, ব্রি-৬০ ও ব্রি-৬১ ধানে উফশি জাতের সব বৈশিষ্ট্য বিদ্যমান। চালের আকার লম্বা, সরু ও সাদা বর্ণের। গড় জীবনকাল ১৪৮ থেকে ১৫০ দিন। হেক্টর প্রতি ফলন ৩ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৪
টন পর্যন্ত।
No comments:
Post a Comment