এম এ বাবর
গ্রাহক সুবিধা বৃদ্ধি ও জালিয়াতি প্রতারণা প্রতিরোধে ডিজিটাল সেবার আওতায় আনা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এ সেবার আওতায় কোনো গ্রাহক হয়রানি বা প্রতারিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হবে। এদিকে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চলতি মাসের শুরু থেকে সর্বাধুনিক ফিচার সন্নিবেশিত করে ব্র্যান্ড নিউ বিমান ওয়েবসাইট চালু করেছে।
গ্রাহক সুবিধা বৃদ্ধি ও জালিয়াতি প্রতারণা প্রতিরোধে ডিজিটাল সেবার আওতায় আনা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এ সেবার আওতায় কোনো গ্রাহক হয়রানি বা প্রতারিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হবে। এদিকে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে চলতি মাসের শুরু থেকে সর্বাধুনিক ফিচার সন্নিবেশিত করে ব্র্যান্ড নিউ বিমান ওয়েবসাইট চালু করেছে।
যে কোনো গ্রাহক এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিয়ে বিমানের যে কোনো সেক্টরে যে কোনো ক্লাসে টিকিট কিনতে পারছেন। একই সঙ্গে গ্রাহক তার যে কোনো অভিযোগ ও পরামর্শ এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবেন। এছাড়া আগামী ডিসেম্বর মাসের মধ্যে গ্রাহকদের অভিযোগ, পরামর্শ ও অন-লাইন চেক-ইন সুবিধাসহ আরো অনেক সুবিধা এই ওয়েবসাইটের মাধ্যমে দেয়া হবে।

বিমানের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, অনিয়ম দুর্নীতি প্রতিরোধে গ্রাহক সেবাসংশ্লিষ্ট কার্যক্রম মনিটরিংয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। কোন কোন খাতে গ্রাহক হয়রানি ও প্রতারিত হচ্ছেন এবং যে সব কারণে বিমানের সেবা গ্রহণে গ্রাহকরা আস্থা হারচ্ছে তা চিহ্নিতকরণের কাজ চলছে। এসব সমস্যা সমাধানে যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন সে ব্যাপারেও বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে।
দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রনি প্রতিরোধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গ্রাহকবান্ধব এবং আরো আধুনিক করা হবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল বলেন, বিমানকে এমন একটি প্লাটফর্মে দ্বার করানো হবে যেখানে তার সব প্রোডাক্ট এবং সেবা গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে, যা কিনা বিশ্বখ্যাত অপরাপর এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যায়। এছাড়া এ মাসের মধ্যেই প্রি-রিজার্ভড আসন, আগস্টের শেষ দিকে স্পেশাল খাবারের জন্য বুকিং, অক্টোবর নাগাদ ফ্রিকোয়েন্সি ফ্লাইয়ার স্কিম, ডিসেম্বরে অন-লাইন চেক-ইন সুবিধাসহ আরো অনেক সুবিধা থাকবে নতুন প্রবর্তিত বিমানের এই ওয়েবসাইটে। িি.িনরসধহ-ধরৎষরহপব.পড়স ওয়েবসাইটে লগিং করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উল্লেখিত সুবিধাগুলো পাওয়া যাবে। আর ব্র্যান্ড নিউ বিমান ওয়েবসাইটটিতে জালিয়াতি ও প্রতারণা রোধের সর্বাধুনিক ফিচারগুলোও সন্নিবেশিত করা হবে।
অনিয়ম ও জালিয়াতি অনেকটা কমেছে দাবি করে কেভিন স্টিল বলেন, ‘জুন মাসে আমাদের সিড্যুল রেগুলারিটি আরো ইমপ্র“ভ করেছে যা গত চার বছরে এই প্রথম ৬০ শতাংশের ওপর যেতে পেরেছে। এছাড়া গত জুন মাসে আমাদের শতকরা ৬১ দশমিক ৩ ভাগ ফ্লাইটই যথাসময়ে চলাচল করেছে। যদিও সময়ানুবর্তিতার এই হার এখনো সন্তোষজনক নয়, তবে এটির ক্রমোন্নতিতে আমরা উৎসাহ পাচ্ছি। আর সমন্বিত রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করতে আমরা সক্ষম হয়েছি। এখনো এটি লাভজনক কিছু না, তবে সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে একটি পদক্ষেপ।’
No comments:
Post a Comment