Friday, December 7, 2012

হায়দরাবাদী বিরিয়ানি

Rahima.Sultana.Rita's picture জেনে নেই হায়দরাবাদী বিরিয়ানি করার প্রণালি। এর রেসিপি দিয়েছেন রাহিমা সুলতানা রীতা। 

উপকরণ
  • বাসমতি চাল ৫০০ গ্রাম
  • পানি (গরম) দেড় লিটার
  • আস্ত এলাচ, দারুচিনি, লং, তেজপাতা ২/৩টি করে
  • লবণ ১ চা চামচ
  • খাসির গোশত ১ কেজি
  • ঘি ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • গরম মসলা পাউডার আধা চা চামচ
  • চাট মসলা ১ চা চামচ
  • গুঁড়ামরিচ আধা চা চামচ
  • পেস্তা বাদাম ১ টেবিল চামচ
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • ঘন দুধ ১ কাপ
  • কেওড়াজল পরিমাণমতো
  • ডিম সিদ্ধ ১টি
  • রঙ (পছন্দমতো) পরিমাণমতো
  • লবণ পরিমাণতো
প্রণালি
চাল ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। আধঘণ্টা পর পানি ঝরিয়ে নিন। একটা পাত্রে গরম পানি নিন। পানির মধ্যে এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, চাল দিয়ে শক্ত করে ভাত রান্না করে নিন।
গোশত লবণ-আদা-রসুন বাটা, আস্ত এলাচ, দারুচিনি ২/৩টা করে দিয়ে সিদ্ধ করে নিন। একটা ফ্রাইপ্যানে, ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা পাউডার, চাট মসলা, গুঁড়ামরিচ ও লবণ দিয়ে ভুনিয়ে নিন। ভুনা মসলার সাথে সিদ্ধ করা খাসির গোশত দিয়ে ১০ মিনিট রান্না করুন।
সাজানো
পোলাউর সাথে রান্না করা খাসির গোশত মিশিয়ে নিন। পেঁয়াজ বেরেস্তা, ঘনদুধ, কেওড়াজল, পেস্তা বাদামকুচি, রঙের ওপরে ডিম গ্রেট করে দিয়ে আধা ঘণ্টা দমে রাখুন। আধা ঘণ্টা পর সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
http://priyo.com/food/recipes/6995.html

No comments: