Friday, December 7, 2012

দইবড়া

ঢাকার ঐতিহ্যবাহী খাবার দইবড়া। এখানে এমনি দইবড়ার রেসিপি দিয়েছেন কুষ্টিয়ার এলজি বাটারফ্লাই মাইক্রোওয়েভ কুকিং ক্লাবের প্রশিক্ষক শাহারিয়া আতিক সুমি।

উপকরণ
  • মাষকলাইয়ের ডাল এক কাপ
  • লবণ স্বাদমতো
  • চিনি ৩ টেবিল চামচ
  • তেঁতুলের ক্বাথ ৩ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ২ টেবিল চামচ
  • টকদই এক কাপ
  • শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ
  • সয়াবিন তেল (ভাজার জন্য) পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
১. মাষকলাইয়ের ডাল ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন।
২. ডালের মধ্যে জিরা গুঁড়া, চিনি, লবণ ও শুকনো মরিচ গুঁড়া মিশিয়ে ডুবোতেলে বড়ার মতো করে ভাজুন।
৩. বড়াগুলো লবণ ও পানিতে অল্প সময় ভিজিয়ে রেখে তুলে ফেলুন।
৪. এরপর টকদইয়ের সঙ্গে লবণ, চিনি ও জিরা গুঁড়া মেশান।
৫. তেঁতুলের ক্বাথের সঙ্গে জিরা ,শুকনো মরিচ গুঁড়া, চিনি ও লবণ দিন।
৪. পাত্রে প্রথমে বড়াগুলোর ওপর টকদই, তেঁতুলের ক্বাথ, শুকনো মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করুন।
http://priyo.com/2012/10/21/6816.html

No comments: