রাহিমা সুলতানা রীতা।
উপকরণ
- মাংসের কিমা এক কাপ
- আদা- রসুন বাটা আধা চা চামচ করে
- গরম মসলা গুঁড়ো আধা চা চামচ
- ময়দা দুই টেবিল চামচ
- গাজর টুকরো আধা কাপ
- বেবিকর্ণ টুকরো আধা কাপ
- পেঁয়াজ কুচি আধা কাপ
- ক্যাপসিকাম টুকরো আধা কাপ
- শুকনো মরিচ বিচি ফেলে চারটি
- পালংশাক কুচি আধা কাপ
- টমেটো সস এক কাপ
- সিরকা এক টেবিল চামচ
- চিনি দুই টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ
- পানি দেড় কাপ
- লবণ স্বাদমতো
প্রণালি
মাংসের কিমা এবং উপকরণগুলো ভালোভাবে মেখে বল বানান পছন্দমতো। এরপর একটি
পাত্রে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মিটবলগুলো একে একে ছাড়–ন এবং
৫-৭ মিনিট ফুটতে দিন। এরপর একটি ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নিন। এবার একটি
ননস্টিক পাত্রে দুই টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে তাতে এক চিমটি
স্বাদলবণ দিন, এবার উপকরণগুলো একে একে দিয়ে লবণ দিয়ে ভাজুন। মিটবলগুলো
দিয়ে আবার ভাজুন। টমেটো সসে পানি এবং বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে গুলে
নিন এবং ভাজা সবজি ও মিটবল ঢেলে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। ফুটে ঘন হলে
জ্বাল বন্ধ করে উপরে এক চিমটি ভাজা মেথি গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।
http://priyo.com/food-recipes/7133.html
http://priyo.com/food-recipes/7133.html
No comments:
Post a Comment