Friday, December 7, 2012

মাংস শাহাজানি

Rahima.Sultana.Rita's pictureমাংস খেতে যদি অরুচি ধরে যায়। তখন রান্নায় নিতে হবে ভিন্ন পন্থা। করতে পারেন মাংস শাহাজানি। এ পদ মাংসের স্বাদে আনবে নতুনত্ব। মাংস শাহাজানির রেসিপি দিয়েছেন রাহিমা সুলতানা রীতা।

উপকরণ
  • খাসির গোশত ৬০০ গ্রাম
  • তেল ১ কাপ
  • আলুসিদ্ধ ৪ পিস করে কাটা ৪টা
  • পেঁয়াজ কিউব ৪টা
  • লবঙ্গ ৪টা
  • ভাজার জন্য তেল পরিমাণমতো
ম্যারিনেট করতে-
  • দই ১ কাপ
  • আদাবাটা ২ চা চামচ
  • রসুনবাটা আধা চা চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • টমেটো পিউরি ২ টেবিল চামচ
  • শুকনামরিচ গুঁড়া ১ চা চামচ
  • হলুদগুঁড়া আধা চা চামচ
  • লবণ ১ চা চামচ
  • দারুচিনি গুঁড়া ১ চা চামচ
প্রণালি
একটি পাত্রে ম্যারিনেটের সব উপাদান একত্রে মেশান। এর মধ্যে খাসির গোশতগুলো ঢেলে মসলাগুলো ভালোভাবে মেখে নিন এবং ৩০ মিনিট ম্যারিনেট করুন। একটি বড় কড়াইয়ে তেল গরম হলে এতে আলু বাদামি করে ভেজে নিন।
এরপর তেল থেকে আলুগুলো ছেঁকে তুলে নিন এবং তেলে পেঁয়াজ ভেজে ব্রাউন করে নিন। ওই তেলে লং দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে ম্যারিনেট করা গোশতগুলো দিয়ে ১০ মিনিট রান্না করুন যতণ না দই শুকিয়ে আসে।
এবার এর সাথে তিন কাপ পানি দিন এবং প্রেসার কুকারে ঢেলে দিন। প্রেসার কুকারে একটি হুইসেল হলে চুলার আঁচ কমিয়ে দিন এবং ২০ মিনিট রান্না করুন। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে এর সাথে আলু ও পেঁয়াজ মেশান এবং রান্না করুন। রান্না হয়ে তেল উঠে এলে নান অথবা রুটির সাথে পরিবেশন করুন।

http://priyo.com/food/recipes/6997.html

No comments: