Friday, December 7, 2012

চকলেট আইসক্রিম

ঘরে বসে আইসক্রিম তৈরি করতে পারেন মজাদার চকোলেট আইসক্রীম। নাসরিন আলমের দেয়া রেসিপিতে মজাদার আইসক্রীম বানিয়ে উপভোগ করুন প্রিয়জনের সাথে।

উপকরণ
  • গুঁড়া দুধ ২ কাপ
  • পানি আড়াই কাপ
  • চিনি ২ টেবিল-চামচ
  • চকলেটের দুটি ছোট বার
  • ক্রিম ১ টিন
  • ওভালটিন ৩ টেবিল-চামচ
  • তরল গ্লুকোজ ১ চা-চামচ
  • কনডেন্সড মিল্ক আধা টিন
  • জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ
  • সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ
  • কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ
প্রণালি
গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার। শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে। মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।

http://priyo.com/food/recipes/6888.html

No comments: