আভিজাত্য আর স্বাদে অনন্য কাশ্মীরি পোলাও। আটজনকে পরিবেশনের হিসেবে ধরে এর রেসিপি দিয়েছেন ফাতিমা আজিজ।
উপকরণ
- পুরোনো বাসমতী চাল দুই কাপ (ধুয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন)
- তেল সিকি কাপ
- পেঁয়াজকুচি আধা কাপ
- এলাচি চারটি
- লবঙ্গ দুটি
- লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী
- চিনি এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী
- কিশমিশ দুই টেবিল-চামচ
- শাহি বিরিয়ানি মসলা এক টেবিল-চামচ
- পোলাও রান্নার জন্য ফুটানো গরম পানি আড়াই কাপ
- আদাবাটা এক চা-চামচ
- কেওড়া এক টেবিল-চামচ
- জাফরান আধা চা-চামচ
- মাওয়া সিকি কাপ
- আনারসকুচি এক কাপ
- আঙুর চিরে নেওয়া ২৫০ গ্রাম
- ঘি সিকি কাপ
- তেজপাতা দুটি
- দারচিটি চার টুকরা
- গুঁড়ো দুধ দুই টেবিল-চামচ
- কাজু বাদাম আধা কাপ
- গরম পানি আড়াই কাপ
- রসুনবাটা আধা চা-চামচ
- গোলাপজল এক টেবিল-চামচ (দুই টেবিল-চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)
- ডালিম বা আনার দানা আধা কাপ
- আপেলকুচি এক কাপ
- চেরিকুচি সিকি কাপ
- কমলা দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)
শাহি বিরিয়ানি মসলা
- দারচিনি
- এলাচি (বড় ও ছোট)
- লবঙ্গ
- জায়ফল
- জয়ত্রী
- সাদা গোলমরিচ
- শাহি জিরা
- কাবাব ও চিনি পরিমাণমতো টেলে গুঁড়া করে নিন
প্রণালি
সব ফল একটি বাটিতে এক টেবিল-চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে দিন।
হাঁড়িতে তেল ও ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলার ফোড়ন দিন। তাতে
পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে তাতে ভিজিয়ে
রাখা বাসমতী চাল দিন। পাঁচ মিনিট ভেজে গুঁড়ো দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ
ভাজুন। চাল ভাজা হলে ফুটানো গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন মাঝারি
আঁচে।
পানি টেনে গেলে সব ফল, গোলাপজল, কেওড়া ও চিনি দিয়ে নেড়ে মাওয়া
ছিটিয়ে ঢেকে দিন। পানি সম্পূর্ণ টেনে গেলে চারটি কাঁচা মরিচ, কাজু বাদাম ও
বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ওপর থেকে দুধে ভেজানো জাফরান
ও কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। তারপর পোলাও ঝরঝরে হলে
ঢেকে চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ।
http://priyo.com/food-recipes/2012/10/30/6979.html
No comments:
Post a Comment