Friday, December 7, 2012

মটরশুঁটির পোলাও

Zinat.Nazia's picture মটরশুটি দিয়ে তৈরি করা যায় নানা পদ। মটরশুঁটির নানাপদের স্বাদই আলাদা। জিনাত নাজিয়া দিয়েছেন মটরশুঁটির পদ 

                   উপকরণ
  • পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
  • মটরশুঁটি ২ কাপ
  • গাজর কুচি আধা কাপ
  • তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ৩-৪টি করে
  • ঘি আধা কাপ
  • পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
  • লবণ ও কাঁচা মরিচ পরিমাণমতো
  • ঘন দুধ ১ কাপ
  • কিশমিশ ১ মুঠো
  • ফোটানো পানি ৪ কাপ অথবা পরিমাণমতো
  • ছোট কুচি করে কাটা টমেটো ১টি
  • গোলাপজল সামান্য
প্রণালি
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার ঘি গরম হলে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে চাল ভাজতে হবে। এতে পানি, দুধ, লবণ ও টমেটো কুচি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মটরশুঁটি, গাজর, কিশমিশ দিয়ে হালকা আঁচে ১০-১২ মিনিট চুলায় ঢেকে রাখতে হবে। পোলাও হয়ে এলে কাঁচা মরিচ ও গোলাপজল দিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে নামাতে হবে।
 http://priyo.com/food/recipes/6409.html

মটরশুঁটির চটপটি

সারা বছরই টিনজাত মটরশুঁটি পাওয়া যায়। মটরশুটি দিয়ে তৈরি করা যায় নানা পদ। মটরশুঁটির নানাপদের স্বাদই আলাদা। জিনাত নাজিয়া দিয়েছেন মটরশুঁটির পদ
উপকরণ
  • সেদ্ধ মটরশুঁটি ২ কাপ
  • আলু ও ফুলকপি সেদ্ধ ১ কাপ করে
  • ২টি সেদ্ধ ডিম
  • চাট মসলার গুঁড়া ২ চা-চামচ
  • ভাজা মরিচ ও জিরার গুঁড়া ১ চা-চামচ করে
  • তেঁতুল গোলা আধা কাপ বা স্বাদমতো
  • লবণ, চিনি ও কাঁচামরিচ কুচি পরিমাণমতো
  • পাঁপরভাজা ২-৩টি
প্রণালি
পাঁপরভাজা ছাড়া অন্য সব উপকরণ একসঙ্গে হালকা হাতে মাখাতে হবে। এবার পরিবেশন ডিশে সাজিয়ে ওপরে পাঁপরভাজা গুঁড়ো ও ডিম সেদ্ধ গোল করে কেটে ছড়িয়ে দিতে হবে।
http://priyo.com/food/recipes/6407.html

No comments: