Submitted by Kalpona.Rahman on Mon, 03/12/2012 - 4:45pm
বড় কোনো আয়োজন মানেই যেন ভিন্ন
কিছুর স্বাদ নিতে হয়। তাই এবার ভিন্ন ধরনের রেসিপি। ব্ল্যাক ফরেস্ট কেক
আমাদের সবার খুব প্রিয়। দোকান থেকে সাধারনত আমরা কিনে থাকি। তবে ইচ্ছে
করলে আপনি এখনই তৈরি করতে পারেন। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
উপকরণ
- ময়দা পৌনে এক কাপ
- ডিম ৪টা
- দুধ ২ টেবিল-চামচ
- চিনি পৌনে এক কাপ
- বেকিং পাউডার ১ চা-চামচ
- কুকিং চকলেট ৫০ গ্রাম
- কোকো পাউডার ২ টেবিল-চামচ
- চকলেট সিরাপ ১ টেবিল-চামচ
- মাখন পৌনে এক কাপ
- সেভেন আপ ১ বোতল
প্রণালি
ময়দা, দুধ, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে চেলে নিতে হবে। মাখন ও কুকিং চকলেট একসঙ্গে গলিয়ে নিতে হবে। এবার ডিমের সাদা অংশ ও হলুদ অংশ আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশের মেরাং প্রস্তুত করতে হবে। এবার চিনি দিয়ে বিট করতে হবে। একটু পর হলুদ অংশ দিয়ে বিট করতে হবে। খুব ভালো বিট হলে ময়দার মিশ্রণ মেলাতে হবে। সব শেষে মাখনের মিশ্রণ মিশিয়ে বেকিং ডিশে ঢেলে তাড়াতাড়ি ওভেনে দিয়ে বেক করতে হবে। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিট বেক করতে হবে। ঠান্ডা করে সফট ক্রিম অথবা হুইপ ক্রিম দিয়ে সাজাতে করতে হবে।

সফট ক্রিম
- মাখন ২০০ গ্রাম
- আইসিং সুগার পৌনে এক কাপ
- ডিমের সাদা অংশ ১টা
- কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ
- বরফ কিউব ১টা
- এসেন্স ৪-৫ ফোঁটা
- গলানো মাখন ১ টেবিল-চামচ
প্রণালি
ডিমের সাদা অংশ মেরাং করে চিনি দিয়ে বিট করতে হবে। এবার মাখন, কর্নফ্লাওয়ার, বরফ কিউব ও এসেন্স দিয়ে আবার খুব ভালোভাবে বিট করতে হবে ১০ মিনিট। ১০ মিনিট ফ্রিজে রেখে আবার ১০ মিনিট বিট করতে হবে। সব শেষে গলানো মাখন দিয়ে আইসিং করতে হবে।

হুইপ ক্রিম
২ প্যাকেট হুইপ ক্রিম পাউডার এবং খুব ঠান্ডা পৌনে এক কাপ তরল দুধ দিয়ে ভালোভাবে বিট করলেই হুইপ ক্রিম হয়ে যাবে।

http://priyo.com/food/recipes/6424.html
No comments:
Post a Comment