Friday, December 7, 2012

ইলিশ পোলাও - সবজি পোলাও

উপকরণ
  • পোলাও এর চাল ৫০০ গ্রাম
  • ইলিশ মাছ ১২ টুকরা
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • টকদই ১ কাপ
  • লবন (পরিমাণমতো)
  • দারুচিনি ২ টুকরা
  • এলাচ ৪টি
  • পেয়াজ বাটা ৪ কাপ
  • পেয়াজ স্লাইস ১/২ কাপ
  • পানি ৪/৫ কাপ
  • কাঁচামরিচ ১০/১২টি
  • চিনি ১ চা চামচ
  • তেল হাফ কাপ
প্রণালি
প্রথমে মাছগুলো আঁশ ছাড়িয়ে মাঝের অংশগুলো টুকরো করে নিতে হবে। তারপর মাছের টুকরোগুলো আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে।
এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ দিয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজ দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষানো শেষে তাতে মাছ দিয়ে অল্প আঁচে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। এরই মধ্যে চিনি ও কাঁচামরিচ দিয়ে একবার নেড়ে দিতে হবে।
পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠবে তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে মাছগুলো উঠিয়ে আলাদা পাত্রে রাখতে হবে।
আলাদ একটি পাত্রে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে স্লাইস করে কাঁটা পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজগুলো তুলে ফেলতে হবে। তারপর একই পাত্রে পোলাওর চাল ঢেলে ভালোভাবে নাড়তে হবে। এরপর মাছ কষানো মসলাগুলো এই পাত্রে দিয়ে নাড়তে হবে।
সবশেষে পানি ও পরিমাণমতো লবণ দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন। পরিবেশনের সময় ইলিশ পোলাও এর উপরে ভাজা পেয়াজ দিয়ে পরিবেশন করুন।
ছবি: মোহাম্মদ আসাদ  http://priyo.com/food/recipes/6404.html

সবজি পোলাও

যারা মাছ মাংশ খেতে চান না অথবা রকম খাবার খেতে যাদের ভালো লাগেনা তারা জন্য সবজি পোলাও সবজি পোলাও চেখে দেখতে পারেন। চলুন জেনে নেই মজার স্বাদের সবজি পোলাও এর রেসিপি। রেসিপি দিয়েছেন শায়লা পারভীন
উপকরণ
  • পোলাওয়ের চাল (বাসমতী হলে ভালো) ৫০০ গ্রাম
  • ফুলকপি এক কাপ
  • ব্রকলি আধা কাপ
  • গাজর কিউব করে কাটা আধা কাপ
  • আলু কিউব করে কাটা আধা কাপ
  • মটরশুঁটি আধা কাপ
  • সবজির স্টক সাড়ে তিন কাপ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • চিনি ১ চা চামচ
  • দুধ আধা কাপ
  • কাঁচামরিচ ১০-১২টি
  • তেল আধা কাপ
  • লবঙ্গ ৪টি
  • দারচিনি ৪ টুকরা
  • তেজপাতা ২টি
  • এলাচ ৪টি
  • ঘি ৩ টেবিল চামচ
প্রনালি
প্রথমে ফুটন্ত পানিতে লবণ দিয়ে সকল সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হয়। এরপর চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অন্য সকল বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হয়।
পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিতে হয়।

পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখতে হয়। সবশেষে সকল সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ২০-২৫ মিনিট দমে রাখতে হয়। সবজি পোলাও ভাজা, কাবাব ও ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করা যায়।

No comments: