চীনে
আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম রেলপথে দ্রুতগামী ট্রেন
চলাচল শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা
রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী বেইজিং থেকে প্রায় দুই হাজার ২৯৮ কিলোমিটারের দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে ট্রেনটি দক্ষিণাঞ্চলের গুয়ানজোও নগর পর্যন্ত পৌঁছাবে।
ট্রেনটির গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার। নির্দিষ্ট পথ পাড়ি দিতে বর্তমানের ২২ ঘণ্টার স্থলে ১০ ঘণ্টারও কম সময় লাগবে।
চীনের অবিসংবাদিত বিপ্লবী নেতা মাও সেতুংয়ের জন্মদিন উপলক্ষে আজ ট্রেনটির উদ্বোধন করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা দাবি করেছেন, বুলেট ট্রেনটিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বিশ্বের দ্রুতগতির ট্রেন চালু করে খ্যাতি কুড়িয়েছে চীন। তবে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা দেশের রেল-নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছরের জুলাইয়ে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটে। এবার নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে বলে চীনের রেল মন্ত্রণালয় দাবি করেছে।

http://www.prothom-alo.com/detail/date/2012-12-26/news/316345
No comments:
Post a Comment