ভোজনবিলাসীদের প্রিয় এক খাবার
চিকেন বিরিয়ানি। রান্নার গুণে এর স্বাদও হতে পারে অন্যরকম।
এমনি রেসিপি দিয়েছেন রাহিমা সুলতানা রীতা।
উপকরণ
- পোলাওর চাল ১ কেজি
- হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি
- পেঁয়াজবাটা ২ টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- আদাবাটা ৩ টেবিল চামচ
- গরম মসলা
- তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো
- জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ
- টকদই ২০০ গ্রাম
- লবণ পরিমাণমতো
- ঘি বা তেল পরিমাণমতো
- পেঁয়াজ কুচি বড় ৪টি
প্রণালি
প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

http://priyo.com/food-recipes/7134.html
No comments:
Post a Comment