Saturday, December 22, 2012

বাচ্চা জিলাপি

জিলাপির প্যাচ দেখে কেউ আশ্চর্য হয় না। তবে জিলাপির প্যাচের মতো বুদ্ধি দেখে আশ্চর্য হয় অনেকেই। বড় নয়, ছোট বা বাচ্চা জিলাপির প্যাচই বেশি। আকারে ছোট হওয়ায় এর নাম বাচ্চা জিলাপি। স্বাদে ভরপুর এই জিলাপি ঘরেই তৈরি করতে পারেন। রেসিপি দিয়েছেন নাসরিন আলম

উপকরণ
  • ময়দা ২ কাপ
  • চিনি ৪ কাপ
  • পানি পৌনে এক কাপ (ময়দার জন্য)
  • পানি ২ কাপ (সিরার জন্য)
  • খাবার সোডা আধা চা-চামচ
  • সয়াবিন তেল প্রয়োজনমতো (ভাজার জন্য)
  • ঘি ২ টেবিল-চামচ
  • বেসন ২ টেবিল-চামচ
প্রণালি
ময়দা পানি দিয়ে মাখিয়ে চুলার পাশে ঢেকে রেখে দিতে হবে এক দিন। সিরা চুলা থেকে নামিয়ে এতে ঘি দিতে হবে। চিনি ও পানি দিয়ে সিরা বানাতে হবে একটু ঘন করে। এবার মাখানো ময়দার সঙ্গে খাবার সোডা ও বেসন মেশাতে হবে। মোটা কাপড় ২-৩ ভাঁজ করে সেলাই করে মাঝখানে ছিদ্র করে জিলাপি দেওয়ার মতো কোন বানাতে হবে। তেল গরম করে ছোট ছোট জিলাপি বানিয়ে বাদামি করে ভেজে ঠান্ডা সিরায় ডোবাতে হবে। জিলাপিগুলো এক মিনিট সিরায় রেখে তুলে নিতে হবে। তৎ ক্ষণাৎ জিলাপি বানাতে চাইলে এই ময়দায় পৌনে এক চা-চামচ হাইড্রোজ মেশাতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে ও খাবার সোডা মিশিয়ে সঙ্গে সঙ্গে জিলাপি বানিয়ে আগের তৈরি সিরায় ডোবাতে হবে।

No comments: